somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ নাই...

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাউ চাষ শুরু করলেন এক ভদ্রলোক। চাড়া গাছগুলা কী সুন্দর দেখতে!
- হঠাৎ একদিন দেখেন কয়েকটা গাছ চুড়ি হয়ে গেলো। ভদ্রলোক ব্যস্ত হয়ে গেলেন চারপাশে বাউন্ডারী দিতে।
- কয়দিন পর দেখা গেলো বাউন্ডারীর বাইরে থেকে কারা যেন বড় বড় চাকা দিয়ে ঢিল মারে। এতে লাউয়ের চাড়া নষ্ট হয়ে যাবে। ভদ্রলোক সূতার জাল এনে ছাদের মত করে দিলেন।
- যে পুকুর থেকে গাছে পানি দিতেন সেই পুকুরওয়ালা লাউয়ের বাগান দেখে ঈর্ষান্বিত। একদিন জানালেন, পানি দেওয়া যাবে না। ভদ্রলোক ব্যস্ত হয়ে গেলেন নলকুপ বসানোর কাজে।
...
অথচ যে চাড়াগছগুলা'র জন্য এত এত আয়োজন, ভুলে গেলেন এইগুলা'র যত্ন নেওয়া। ভুলে গেলেন গাছগুলাতে মাচা দেওয়া দরকার ছিলো। গাছগুলা মাচাহীন, যত্নহীন হয়ে ধীরেধীরে নষ্ট হয়ে যেতে শুরু করলো।
-০-

বাংলাদেশের অবস্থা অনেকটা এই রকম। সরকার বেচারা পরছে মহা যন্ত্রনায়।
- রাজনৈতীক অস্থিরতা দূর করতে হয়
- মায়ের পেটে'র সন্তান গুলি করা'র মত নিজের দলের সন্ত্রাসীদের দেখভাল করতে হয়।
- নষ্ট হয়ে যাওয়া কর্মকর্তাদের সাত খুন টাইপ অপরাধের বিব্রতকর অবস্থাগুলা সামাল দেওয়ার প্ল্যান করতে হয়
...
মাঝখানে অযত্নে, অবহেলায় পড়ে আছে তারুন্যের রোল মডেল তৈরীর কাজ। তরুণরা ফলো করবে এমন নায়ক তৈরী হচ্ছে না দেশে। কারন ব্যবসা করে কেউ রোল মডেল হবে, সেই পথও অত সহজ না; আছে সোনা'র ছেলেরা। মুক্ত চিন্তা করে গবেষণা করবে, সেই পথও নাই। কারন সেই পথে আছে মৃত্যুহুমকি। সরকারেরও আছে মৌন সমর্থণ।

ধর্মের গুনকীর্তণ করার জন্য মিথ্যা বললেও কোন দোষ নাই। বরং হওয়া যায় পীর, যুক্তিবাদী। আর এই মিথ্যা, অন্ধকারে বড় হয় তরুণেরা। অথচ সত্য ইতিহাস নিয়ে মানবতার কথা বলা যায় না। কারন মানবতায় মূর্খ মানুষের বড় আপত্তি। মজার বিষয় হলো, দিন শেষে আমরা কারনটা বুঝতে পারি না, কেন ধর্মের নামে মানুষ মারে ওরা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×