কলিগের গাড়ী করে যাচ্ছি। যাত্রাবাড়ী ফ্লাইওভারে গিয়ে টোলের জন্য ১০০ টাকা আমি আগায়ে দিলাম। ভদ্রলোক আমারে কয়
- ঐ মিয়া, আপনি দিতেছেন কেন?
বললাম
- এইটা হইলো ঘোড়া কিনা'র আগে চাবুক কিনা'র মত। গাড়ী কিনা'র আগে গাড়ী'র টোল দেওয়ার প্রাকটিস করতে দেন মিয়া।
ভদ্রলোক সুযোগ দিলেন। টোল দেওয়া শেষ। ভদ্রলোক মিনমিন করে বললেন
- অপমান করলেন মিয়া?
ভদ্রলোক ড্রাইভিং সিটে বসা। ৬০ টাকা টোল নিয়ে বাকী ৪০ টাকা উনার হাতে ফেরত দিলো। এই ৪০ টাকা উনি আমারে দিলেন, আমি নিলাম। নিতে নিতে বললাম
- অপমান করলাম কই? আপনারে তো গাড়ীর মালিক হিসাবেই ট্রিট করলাম। ড্রাইভার হিসাবে ট্রিট করলেতো বলতাম, ফেরত দেওয়ার দরকার নাই, রাইখা দাও।
ভদ্রলোক আরো রশিক। বললেন
- ড্রাইভার হইলেইতো ভালো হইতো, ৪০ টাকা ইনকাম হইতো ফাওএর উপর।
--
(toll) টোল কে টুল লেখছিলাম। আহলান ও বিদ্রোহী ভৃগু ভাইকে ধন্যবাদ, ভুল ধরিয়ে দেওয়ার জন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

