"সবার আগে সব সংবাদ" তো সবাই দেখায়। এখন দরকার একটা "সব পিছনের সংবাদ", ইংরেজীতে যারে বলে ফলোআপ।
- সাগর-রুনি, রাজন, তনু, খাদিজা... আপডেট কী?
- রামপালের অগ্রগতি কতদূর?
- বনের রাজা'র টাকাগুলা কী হইছে, লোকটা এখন কই?
- ঐশী'র ঘটনার কী হইলো?
- খালিদ হাসান মিলু'র ছেলে অমিত হাসান কি পারছে ফ্যামিলির হাল ধরতে?
- প্রাইম মিনিষ্টারের বাসভবনের সামনে যে একটা ছেলে প্ল্যাকার্ড নিয়া দাঁড়ায়ে ছিলো, সম্ভবত নরসিংদি'র। ছেলেটার ভিটামাটি কি বাঁচাইতে পারছিলো রাক্ষসদের হাত থেকে?
- রানাপ্লাজা'র রানা, হলমার্কের তানভির এখন কই?
- রিজার্ভ চুরি'র আপডেট কী? কতটাকা ফেরত পাইলাম, কত বাকী?
- রজা'র বেশ ধরা ডিসি সাহেব কি মজা করেই ড্রেস পড়ছিলেন? নাকি কোন ছোটখাটো এলাকার রাজা নিজেরে ডিক্ল্যায়ার দিয়া বসে আছেন?
- নারায়নগঞ্জের ঐ শিক্ষকের দিনকাল এখন কেমন যাচ্ছে?
- সাত খুন মামলার আপডেট কী?
এমন করে কিন্তু অন্তত কয়েকশো গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট বলা যাবে। যেগুলা সম্পর্কে পাবলিকের ইন্টারেষ্ট কারেন্ট নিউজের চাইতে বেশী। কারন মানুষ শেষ দেখতে চায়, ভালো কোন শেষ। আর পাবলিকের ইন্টারেষ্ট আছে এমন একটা বিষয়ে কোন অনলাইন নিউজ পোর্টাল হইতেই পারে। তাদের কাজই হবে অনুসন্ধান করে পুরানো ঘটনাগুলার আপডেট দেওয়া।
কোন কিছু কি এমন আছে? না থাকলে নিশ্চয়ই টাকাওয়ালা মানুষের অভাব নাই, যারা এই আইডিয়ায় কোন একটা নিউজপোর্টাল করে ফেলবে পারবে...।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



