somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকের কর্ম...

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাক একটা ঝাড়ু'র শলাকা টানাটানি করতেছে। আমি মনে মনে ভাবতেছি, কাক এত বুদ্ধিমান প্রাণী! অথচ এতক্ষণ ধরে এর টানাটানি করা লাগে? দূরের ছাদে, তাই ভালোমত দেখতে পাচ্ছিলাম না। যখন উড়ে কাছে আসলো, তখন দেখি ঠোঁটে আট, দশটা শলাকা! তারমানে একটা একটা করে না নিয়ে সে অনেকগুলা করে নিয়ে যাচ্ছে। পাশের গাছে উড়ে গিয়ে বসলো। সেখানে বাসা বানাচ্ছে।

কোকিলের এমনি কণ্ঠ বড়ই কর্কশ। বসন্তে যখন প্রেমিকাকে কাছে টানতে ডাকাডাকি করে, তখন কণ্ঠে আহ্লাদের কুও কুও ডাক বের হয়। সাথে সাথেই মনে হইলো, আরে! কোকিলতো কিছু দিন পর ডিম দিবে! আর বুদ্ধিমান কাকের বাসা থেকে একটা ডিম ফেলে দিয়ে নিজে সেখানে সুযোগ বুঝে ডিম দিয়ে আসবে।

বিষয়টা হইতে পারে, কাক এই ক্ষেত্রে বুঝেই না যে ডিমটা কোকিলের। একটা কথা আছে-
কাকের বাসায় কোকিলের ছা
জাত-আনমান করে রা।
মানে, ডিম ফুটে বাচ্চা বের হবার পরেও কাক আর কোকিল দেখতে একই রকম। কাক বেচারাই এরে খাওয়ায় নিজের বাচ্চা মনে করে। কিন্তু যখন বড় হয়, তখন কা কা না ডেকে তখন কোকিলের মত করে ডেকে উঠে। এদ্দিনে বাচ্চাটা বড় হয়ে যায়। সে এখন স্বয়ংসম্পূর্নভাবে বাঁচতে প্রস্তুত।

অবশ্য এমনও হইতে পারে, কাক বুদ্ধিমান বলেই জেনেশুনে এই সেক্রিফাইটা করে। সে জানে কোকিল অলস, সে বাসা বাঁধবে না। তাই অন্যের ডিম জেনেও সে ডিমে তা দেয়, বাচ্চা ফুটায়। আর এখানেই চালাক আর বুদ্ধিমানের পার্থক্য। চালাক, নিজের লাভ ছাড়া কিছু বুঝে না। এতে অন্যের ক্ষতি হলেও তার কিছু যায় আসে না। আর বুদ্ধিমান আগে অন্যের লাভ দেখবে, পরে অন্যের ক্ষতি না হলে নিজের সুবিধার কথা ভাববে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×