স্পোর্টস রিপোর্টাররা হইলো রূপকের মা-বাপ।
টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অষ্ট্রেলিয়া, এই কথা না বলে, তারা বলবেন
- আহত ক্যাঙ্গারু পেয়েছে সুস্থতার ছোঁয়া, দেখা যাক টাইগার তাকে ধরতে পারে কি না।
শুরু থেকে এই প্যাকেজ না শুনলে যে কেউ মনে করবে, এনিম্যাল প্ল্যানেটের ধারা বিবরণী শুনতেছে।
অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেষ্ট বিজয়, এই কথা না বলে তারা বলবে
- ছিলো আকাশে ঘনঘটা, টাইগারদের রণতরী তবু মহাসমুদ্রে দিয়েছে অনেক পাড়ি। শেষমেস বিজয় কেতন উড়িয়ে ভিড়েছে নিজেদের তীরে...
রিপোর্টারের কথা শুনলে মনে হবে মনে হয় এরাউন্ড দ্যা ওয়ার্লড ইন এইটি ডেইজ পড়ে শুনাচ্ছে কেউ।
আচ্ছা খেলায় এই রূপকের সাহিত্যসম্ভারের কারনটা কী!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



