somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকর্ষনহীন আনর্্তজাতিক বানিজ্য মেলা 2006

২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার ঢাকা আন্তজর্াতিক বানিজ্য মেলায় তেমন বিশেষ আকর্ষনীয় ও হ্রাসকৃত মূল্যের পণ্য চোখে পড়ল না। ক্রমেই যেন মেলার আকর্ষন হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় অনেক বড় বড় কোম্পানী মেলায় অংশগ্রহনের ঝুঁকি নেয়নি। এর মধ্যে কেয়া কসমেটিকস ও স্কয়ারের অনুপস্থিতি ছিল অপ্রত্যাশিত। দেশীয় শিল্প বিকাশে এ প্রতিষ্ঠান দুটির ভুকিমকা অনেক।

এবারের মেলায় থিম কান্ট্রি মালয়েশিয়ার সুদৃশ্য প্যাভিলিয়ন থাকলেও সেদেশের পণ্য প্রদর্শন করা যায়নি মালামাল জাহাজীকরণ ও খালাস প্রক্রিয়া বিলম্বিত হওয়ায়। সেখানে গুটিকয়েক আমদানীকারককে বিভিন্ন দেশের পন্য বিক্রি করতে দেখা গেছে। যা ছিল দুঃখজনক। মালয়শিয়ার প্যাভিলিয়নে আমেরিকার কসমেটিকস বড্ড বেমান!

মেলায় খাবার বিক্রেতাদের গলা কাটা পর্ব আছে আগের মতই। মূল্য তালিকা টাঙ্গানোর নিয়ম থাকলেও মেলা আয়োজকদের নাকের ডগায় চলছে অনিয়ম। আমি অবশ্য খোলা খাবার কখনো খাই না। প্যাকেট জাতীয় খাবার খেয়েই খুশী। সস্তায় প্রান ব্রান্ড এর কয়েক প্রকার ভাজাভুজি আর পানীয় খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছি।

হরতাল অবরোধ ছাপিয়ে মেলায় দর্শনাথর্ীর অভাব নেই। বড় দিন, নববর্ষ, ঈদ উল আযহা এবংশীত ঘিরে বেচাকেনার অবস্থা খারাপ বলা যাবে না। আমি অটবির গুটিকয়েক আসবাবপত্র ছাড়া তেমন কিছু কেনাকাটা করিনি। যদিও তিন বার মেলায় ঢুঁ মারা হয়ে গেছে।
তিনবার মেলায় ঢুকার উদ্দেশ্য আছে। একবার দেখে আসা, আরেকবার কেনা এবং সর্বশেষ বান্ধবীর পীঁড়াপিঁড়ী। বিচ্ছুটায় (আমার বান্ধবীর আমা হতে প্রাপ্ত নিক) ইউনিলিভারের প্যাভিলিয়নে আছে পণ্যের গুন গান গাহিয়া বিক্রির ধান্দাবাজি করতে। টাকা পয়সা বাড়ি -গাড়ি, মান-ইজ্জত কোনটার অভাব আমি দেখিনি ওর মাঝে। স্মার্টের দিক দিয়েও বিচ্ছুটায় কম যায় না। তারপরও এই চারকি (ইচ্ছাকৃত ভূল) কেন!!!??? মূর্খ মাকর্া এই প্রশ্নে মুচকি হাসি দিয়ে বলল:
"হঠাৎ একদিন চোখ পড়ল পত্রিকার একটি বিজ্ঞাপনে। তার পর চারকিটা আমার হয়েই গেল! "

বিজ্ঞাপনটি ছিল খণ্ডকালীন চাকরিতে নিয়োগ বিষয়ে। বিচ্ছুটা দেরি না করে চাকরিটা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিলেন। কারণ ঈদের আগে এই টাকা যেমন অনেক কাজ দেবে তেমনি পরবর্তী কাজের ক্ষেত্রে এটি একটি অভিজ্ঞতাও হবে। এর মাঝে আছে প্রচুর খাটুনি, চ্যালেঞ্জ, আনন্দ আর তিক্ততা।

বিচ্ছুর মতে "প্রতিযোগিতার বাজারে সবাই চায় ভালো কিছু করতে। তাই আমিও চাই নিজের যোগ্যতাকে প্রকাশ করতে। আর মেলায় বিক্রয়কর্মী হিসেবে সেই যোগ্যতা প্রমাণের সুযোগ রয়েছে। তাই এ অভিজ্ঞতা আমাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। "

আমার মতে সত্যিই নিজস্বতা প্রকাশে ছাত্র অবস্থায় এরকম সুযোগ বিনে পারিশ্রমিকে হলেও লুফে নেয়া যায়। কর্মক্ষেত্রে বংশ, আভিজাত্য, পরিবেশ কোন বিষয়ই না - যদি গন্তব্য ঠিক রেখে কাজে নামা যায় সাফল্যের দেখা পাওয়া যাবেই।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:০৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×