somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিঙ্গের জগাখিচুড়ি

২৯ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি দলের চামচামি করার জন্য বিটিভি খুব একটা দেখা হয় না। তাছাড়া উল্লেখ করার মত ভাল অনুষ্ঠানও কম প্রচারিত হয়। ভাল অনুষ্ঠানের মধ্যে "ইত্যাদি" এবং "বিতর্ক অনুষ্ঠান" কে আমি শীর্ষ পছন্দের তালিকায় রাখছি।

বিটিভি থেকে প্রচারিত অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত থাকেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর বিচারকমণ্ডলীর সদস্য ও সদস্যা হিসেবে উপস্থিত থাকেন কয়েকজন বাঘা বাঘা উচ্চশিক্ষিত পুরুষ ও মহিলা। কিন্তু দুঃখের বিষয়, তার্কিকদের মধ্যে কোনো দলে যদি তিনজনই থাকে ছাত্রী তবুও মডারেটর হাসান আহমেদ চৌধুরী কিরণ সেই দলের দলনেত্রীকে বলেন, 'দলনেতা' (পুরুষ)। অথচ তার এ ভুল বলার বিরুদ্ধে ওই অনুষ্ঠানে উপস্থিত কেউ প্রতিবাদ করেন না। আমি আজ পর্যন্ত যতগুলো বিতর্ক অনুষ্ঠান দেখেছি তার প্রত্যেকটিতেই তাকে 'দলনেত্রীকে', 'দলনেতা' বলতেই শুনেছি এবং এরূপ ভুল বলাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এ সমস্যা সমধান হওয়া আবশ্যক।

আবার আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা একজন নারী। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন পত্রপত্রিকায় তার সম্ব েন্ধ যেভাবে উল্লেখ করা হয় তা হচ্ছে, 'আওয়ামী লীগ সভাপতি ও সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা' (উভয় ক্ষেত্রে পুংলিঙ্গ), অথবা 'আওয়ামী লীগ সভাপতি ও সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী' (একই বাক্যে প্রথমে পুংলিঙ্গ ও পরে স্ত্রীলিঙ্গ), অথবা 'আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধীদলীয় নেতা' (একই বাক্যে প্রথমে স্ত্রীলিঙ্গ ও পরে পুংলিঙ্গ)।

এভাবে লিখতে গিয়ে লিঙ্গের জগাখিচুড়ি ঘটাচ্ছেন অনেকেই, যা অনভিপ্রেত(খাইয়ালামু)। আমাদের দেশের পত্রপত্রিকার সমপাদনার দায়িত্বে যারা নিয়োজিত, তাদের এ কথা ভাবা উচিত।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৩
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×