![]()
নাম না জানা, অচেনা এই ফুলেরগাছ দেখে অনেকের কাছেই গাছটার নাম জানতে চাইলাম। বেশির ভাগেরই উত্তর, ‘জানি না’, কেউ কেউ বলল ‘তুলা গাছ’। একজনতো ‘শিমুল তুলা’ বলে বিশ্বাস করাতে না পেরে রীতিমতো জোড়াজুড়ি শুরু করল। অবাক হয়ে ভাবি এই গাছে তুলা ধরে কিভাবে?
এদের শিমুল তুলা বা তুলা গাছ বলার কারণ বুঝতে পারলাম কয়েকদিন পর। হলুদ ফুল ঝরে সবুজ ফল এলো। এর কিছুদিন পর সবুজ ফল পেকে লাল হয়ে ফেটে ফুলের মতো পাপড়ি মেলে ধরল, যেন শিমুল।
![]()
আগের ফুল যারা দেখে নি তারা এগুলোকে ফুল মনে করে ‘ফুল’ হতে বাধ্য।
আরো কয়েকজনকে এটার নাম জিজ্ঞেস করলাম। একজন বলল, ‘উদাল’। প্রথম আলোর একটা ফটো দেখলাম ‘উদাল’ নামে, দেখতে অনেকটা এর মতোই। কিন্তু বিশেষজ্ঞের সায় মিলল না। তিনি উদাল নামে যা দেখালেন তার বোটানিক নাম firmina colorata। যাই হোক এই সময়ে গাছটা পাতায় ভর্তি। ঘরের সামনের গাছটার দিকে নিয়মিত নিজর রাখি। অপেক্ষায় আছি কবে তুলা ধরে!
পুনশ্চঃ ১। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলায় একটা জায়গার নাম ‘উদাল বাগান’।
২। Sterculia urens যার Assamese নাম Oda

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


