somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা তোর বদনখানি মলিন হলে....

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খেলা দেখতে চাইনি, কিন্তু সোহান বার বার ডাকছিল।আমি খেলা দেখি না কারন খেলা আমার স্নায়ুতে যে চাপ আর টেনশন তৈরি করে তা আমার ভাল লাগে না। আমি ক্রিকেটভক্ত নই, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমি গতকালের আগে একটা শব্দও ফেবুতে লিখিনি। ইংল্যান্ড-বাংলাদেশ খেলার সময় সোহান বলছিল,
-মাশরাফির পায়ে অনেক অস্ত্রপাচার হয়েছে, জানো?
-জানি আমি জানি;
-ডাক্তার বলেছে, ক্রিকেট খেললে, জীবনের একটা অংশ হুইল চেয়ারে কাটাতে হবে।
মোচড় দিয়ে উঠলো বুকের ভিতরটা, এই পাগল ছেলেটা কি করছে? আমি নরাধম মানুষ, ডাক্তারের এরকম ভবিষৎবাণী নিয়ে খেলা চালিয়ে যাওয়ার কোন যৌক্তিকতা খুঁজে পেলাম না। টিভি স্ক্রিণে মাশরাফির দিকে তাকাতে পারছিলাম না; শোবার ঘরের দিকে গেলাম। সোহান পিছু পিছু আসলো,
-এই ঝরা তুমি কাঁদ নাকি?
-আরে ধুর কাঁদবো কেন?
আপনারা কি বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখেছেন, দেখেছেন নিশ্চয় আমাদের এই কাণ্ডারি পথ দেখিয়ে কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছে; সততা, পরিশ্রম, দেশপ্রেম দিয়ে লাল সবুজের ভালোবাসার আমাদের ক্রিকেট দলকে শিখিয়েছে, কিভাবে নিজেকে উজাড় করে দিতে হয়।
সোহান ডাকছিল, বাংলাদেশ ভালো খেলছে; ব্যাটিং পিচে ২৫ ওভারে মাত্র ৯৯ রান ২ উইকেট, চাপে আছে ইন্ডিয়া। মাশরাফির এলবিডাব্লউএর আবেদন। মাশরাফি খুব আত্ত্ববিশ্বাসি ছিল। থার্ড আম্প্যায়ারের বিবেচনায় সেটা আউট ছিল না।মাশরাফি কি হতাশ হলো? মন ভাংলো? না তখনো হয়তো শুরু হয়নি মন ভাঙ্গা। ধারাভাষ্যকাররা ২৫০ কে ভালো স্কোর বলা শুরু করেছে। রুবেলের বলে রোহিত ক্যাচ তুলে দিল কায়েসের হাতে, ‘আউট’; না আম্প্যায়ার জানায় এটা নো বল। পুরো দলটা ভেঙ্গে পরে, খেলার ছন্দ হারাতেই থাকে, হারাতেই থাকে। ৩ জন আম্প্যায়ারকে দলে নিয়ে ভারত ৩০০ পাড়ি দেয়। তামিম রিয়াদের আউটের সিদ্ধান্ত দিতে থার্ড আম্প্যায়ারের কোন সময় লাগেনি, সব থেকে দ্রুততম সিদ্ধান্ত ছিল! রিয়াদ আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা, বেশ মূল্যবান উইকেট যে কোন দিক থেকে!! ততক্ষণে সবার বোঝা হয়ে গিয়েছে, বাংলাদেশ খেলছে ভারত, ৩ আম্প্যায়ার আর আইসিসির বিপক্ষে। আইসিসি, যারা ভেন্যু পরিবর্তন করে ভারতের সুবিধার্থে!!
আমি খেলা দেখতে চাইনি, কিন্তু দেখে ফেললাম; আমরা কত অসহায় শক্তি আর টাকার খেলায়! আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ম্যাচ পাতিয়ে খেলতে খেলতে তারা কোথায় নেমেছে! এত দুর্গন্ধ লাগছিলো; এখনো সে দুর্গন্ধ যায়নি।
আমরা বাঙালি, আমাদের হাত অনেক লম্বা না; কিন্তু আমাদেরও ক্ষোভ হয়, হাত নিশপিশ লাগে, বুকের মাঝের ধুম্রজালে শ্বাস বন্ধ করা কষ্ট লাগে মাশরাফিদের জন্য; শেষ রক্তবিন্দু দিয়ে যার খেলার কথা ছিল, লাল সবুজ পতাকা ছিল মাথায়, কতগুলো ধনী ব্যবসায়ির কাছে তার কিইবা মুল্য আছে :/
আমি খেলা দেখতে চাইনি, কেন যে সোহান ডাকলো; স্নায়ুতে এই মনখারাপ চাপটা ভালো লাগছে না, কেন যে খেলাটা দেখলাম, ভালো লাগছে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×