somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্য তোমাতে আমাতে (২) .........

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাসীনদের মোসাহেব পছন্দ, যারা সব অবস্থাতেই বলবে, ‘চমৎকার’ ‘চমৎকার সে হতেই হবে, সাহেবের মতে অমত কার’। সততা, নিষ্ঠা, দেশপ্রেম, প্রতিভাবান গোঁয়ার, ঘাড় ত্যাড়া লোকজন তাদের ভালো লাগে না, যদি গদি ধরে মারে টান। স্বাধীনতার পর যারা মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিল, তারা হারিয়ে গেলো, কারন ক্ষমতাসীনরা তাদের কোন ঠাসা করে রেখেছিল, উপরে উঠেছিল তারা যারা ৭১ এ পাকিস্থান সরকারের অনুগত ছিল; তারা রাজাকার ছিল না, কিন্তু তারা তাদের সামর্থ্য থাকা সত্তেও যুদ্ধে যায়নি। ৪৪ বছরে আমারা আমাদের ভালো বুঝতে শিখেছি, লাভ ক্ষতির খাতা ভালই মেলাতে পারি। আমরা কেউ রাজাকারের আবার কেউ মোসাহেব দলের সংখ্যা বৃদ্ধি করে চলেছি। তারপরও ঘাড় ত্যাড়া কেউ থাকে যারা ক্ষমতাসীনদের দিকে যোক্তিক দাবিতে ইট ছুঁড়ে মারতে পারে, ক্ষমতাসীনরা তাদের বেধড়ক প্যাদানি দেয়; আমরা মোসাহেবরা পাশ থেকে বলি, ‘চমৎকার’ ‘চমৎকার সে হতেই হবে, সাহেবের মতে অমত কার’।


সময় হয়েছে, আসুন আমরা ক্ষমতাকে তোয়াজ কম করি, ভাল মানুষদের তোয়াজ করি। ঘরে ছেলেমেয়েদের সামনে পাশের বাসার ভাল মানুষটির গল্প করি, ঘুসখোর- খারাপ মানুষদের এড়িয়ে চলি। আমার মনে আছে ছোটবেলায় আমরা জানতাম ঐ আঙ্কেল ঘুষ খায়, আমাদের বাবামা কখনও ব্যাপারটাকে স্বাভাবিক ভাবে নেয়নি, তাই আমরা জানি ঘুষ খাওয়া জঘন্য ব্যাপার কিন্তু আমাদের ছেলে মেয়েদের সময় আসতে আসতে ব্যাপারটি কি এরকম থাকবে!! এখনি তো এটা স্পীড মানি হয়ে গিয়েছে  রাজাকার শব্দ যতটা ঘৃণা নিয়ে উচ্চারিত হতো, এখনি কি তা হয়!! শয়তানের জয় জয়কার চারিদি্কে!! একেকটা ঘর থেকে লুসিফার বের হয়ে আসছে। আসুন ঘরে মনোযোগ দেই, ফেসবুকের রঙ্গিন জগত দেখে আরও বেশি লোভাতুর না হয়ে, নিজের ছোট বাচ্চাকে বেশি করে সময় দেই। বাচ্চাকে ভালবাসতে শেখাই, তাদের মনে মমতা জেগে উঠাতে সাহায্য করি, যাতে তারা ১০০ টাকা কামালে ৫০ টাকা দান করে দিতে পারে।

অনেক বেশি নীতি কথা হয়ে যাচ্ছে, এখন তো নীতি কথা ভণ্ড মানুষরাই বেশি দেয়!! আগামি প্রজন্ম নীতিবান হবে এ আশায় নীতি কথা শোনাই।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×