somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সংখ্যালঘু ....!!

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার প্রায় দশভাগ হিন্দু সম্প্রদায় যা গোটা জাতিতে সংখ্যালঘু হিসেবে পরিচিত । বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় একটা অভিশাপের নিদম্ব উদাহরনও হতে পারে।

ইতিহাস এর পাতা খতিয়ে দেখলে দেখা যাবে হিন্দুরা অনেক আগেই এই পৃথিবীর বুকে পা রেখেছে এবং গোটা বিশ্বের সভ্যতা পরিবর্তনে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে আ্জও। কিন্তু আজ আমি এসব কথা বলবনা।

দুঃখ একটাই যখন কোনো এই সংখ্যালঘুর উপর জঘন্য বর্বরতার নির্যাতন চালায় চিৎকার করে কিছু বলতে পারি না । যদিও বা করি তখন আমাদেরকে থামিয়ে দিয়ে প্রশাসন, সরকারী ও বিরোধী দলের নেতা বলে বিষয়টা আমাদের মাথায় আছে সময়মত এর ব্যবস্থা আমরা নেব । তখন আমরা অসহায় এর মত বলতে থাকি আপনাদের উপর আমাদের অনেক বিশ্বাস আছে। এই পর্যন্তই শেষ ।

একটি উদাহরন সরুপ যদি দেখি- কুমিল্লার দেবিদ্বার, হোমনা ও মুরাদনগর উপজেলাসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়ী-ঘর হামলা, ভাংচুর ও লুটপাটের যে ঘটনাগুলো ঘটেছে আজ পর্যন্তও কি তার কোন সুরাহা হয়েছে ? এখন দেশের নামি-দামী সাংবাদিক, মিডিয়াগুলো নিরব হয়ে গেছে। দু-চারদিন তারা খুব প্রেসার এ ছিল, যে এই খবরটা আমার চ্যানেল নিউজ এ আগে না দেখাতে পারলে র‌্যাংকিং টা কমে যাবে । এসব নিয়ে মাথা ঘামানোর আর কারো সময় নেই । যাক এসব কথা বলে সরকার ও বিরোধীদলের কাছে মাথা ঠুকালেও আর কোন কাজ হবেনা এটাই আশা করছি।

এবার আসি মূল কথায়, ঠিক আছে মানলাম আপনারা এত সব অত্যাচার এর বিচার কোনদিনও করবেন, অসহায় সংখ্যালঘুদের অভাব কোনদিনও মেটাবেন না । সংখ্যালঘুদের ছোট, অবহেলিত জাতি হিসেবেই দেখবেন, তারপর আপনারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কবিতার সুরে বলবেন

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার,

যদি এই কথায় হয় তাহলে আমাদের অধীকারটা কোথায় ? আমি অন্য ধর্মাম্বলী জাতিগুষ্ঠীকে ছোট করে কথগুলো বলছিনা। এদেশের নব্বইভাগ মানুষ মুসলিম। তাদের ঈদের খুশীতে সরকারী ভাবে তিনদিন ছুটির ঘোষনা করা হয় কিন্তু ঈদ তো হয় একদিন। আর আমদের বছরে একটা সর্ববৃহৎ পুজোউৎসব সেটা অনুষ্ঠিত হয় পাঁচদিন ধরে আর সরকারী ভাবে ছুটির ঘোষনা করা হয় একদিন।

আমাদের পুজোউৎসবে পাঁচদিন ধরে ছুটির ঘোষনাটা হয়ত সরকারি কোনো নিয়মের খাতায় নেই কিন্তু তি্নদিন তো হতে পারে ? আমরা সংখ্যালঘু বলেই কি আমাদের বেলায় এই আনিয়ম ? ছুটির এমন অসম বন্টন না করে সেটাকে সমতায় আনা যায় কিনা এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল।





সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×