আসলে তুমি কে…?
তোমাকে ছাড়া হয়না কোন গান,
কবিতাও হয়না তোমাকে ছাড়া,
এত কাছে থেকেও পারিনি বুঝতে আসলে তুমি কে…?
হতে পারও তুমি মহীয়সী নারী ।
হতে পার তুমি ছলনাময়ী
আরো অনেক কিছু হতে পার
কখনও হতে পার তুমি প্রেমিকের অনুরাগ
আবার কখনও হতে পার তুমি প্রেমিকের অবসাধ ।
কিন্তু আসলে তুমি কে…?
কবিরা কবিতার ছন্দে তোমাকে খুজে
গীতিকার তোমায় খুজে তার কথায়,
কখনও আছো তুমি মায়াবন বিহারিনীতে
কখনবা তুমি দেবী দুর্গার আসনে,
স্বর্গ থেকে পাতাল পর্যন্ত
করে দাও তুমি উথাল-পাথাল,
তুমি তুমি তুমি
সর্বত্রই শুধুই তুমি
জীবনের বাকিটাও হয়তো লেগে যাবে,
তবুও তোমাকে পারব না বুঝতে
তবুও জানতে চাই আসলেই তুমি কে……??
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





