somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে(১৯,জুন) রাত ১১টা বাজলেই ঘড়ির কাটা এগিয়ে ১২টায়(২০,জুন) রিসেট করুন

১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের সিদ্ধান্তমতে আজকে রাতে ঘড়িতে ১১টা বাজলে আপনারা সবাই সেটা সামনে এগিয়ে নিয়ে ১২টা করে দিবেন। তাহলে আজকে ১৯ তারিখ ১১টায় হয়ে যাবে ২০ তারিখের প্রথম ঘন্টা ১২ টা। মাঝের ১ ঘন্টা আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে :P

পরে অবশ্য নাতি নাতনীদের এই গল্প বলতেও পারেন, কারন হয়ত ততদিনে বাংলাদেশের বিদ্যুত সমস্যার স্থায়ী কোন সমাধান হয়ে যাবে!

এখন আসেন কাজের কথায়। প্রশ্ন হলো, নামাজের সময়সূচির কি হবে? ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে ঘড়ির কাটা ১ঘন্টা এগিয়ে নেয়ার সাথে সাথে নামাজের সময়সূচির পরিবর্তন হবে। আসেন প্রথম আলো থেকে কপি পেস্ট করা একটা ছক দেখি :



যারা ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী ক্যালেন্ডার দেখে নামাজ পরতেন তারা পুরাতন ক্যালেন্ডারের সাথে ১ ঘন্টা যোগ করে নামাজ পড়বেন।

আপনার অফিস যদি এতদিন সকাল ৯টায় শুরু হইতো, তাহলে ২০ তারিখ থেকে আপনার নতুন সেট করা ঘড়ি দেখে সকাল ৯টাতেই শুরু হবে।

এতদিন সবাই এক্সপি ইন্সটলের সময় বা ইয়াহু মেইলে লোকাল টাইম সেট করার সময় GMT+06:00 Astana, Dhaka দিতাম। কিন্তু এখন থেকে সেটা দিতে হবে GMT+07:00 Dhaka ।অর্থাৎ গ্রিনীচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত ঘড়ির কাটার সময়ের অনুযায়ী সময়ের ব্যাবধান হবে ৭ ঘন্টা।এজন্য আপনাকে মাইক্রোসফ্টের একটা প্যাচ ইন্সটল করা লাগবে।নিচের লিংকে তা পাবেন।
http://support.microsoft.com/kb/972423

তারপরেও যারা কনফিউশনে আছেন তাদেরকে বলি, শুধুমাত্র ঘড়ির কাটাটি এক ঘন্টা এগিয়ে দেন, এরপর সবকিছু ভুলে একটা ঘুম দেন। শনিবার সকালে উঠে আপনে সাধারনত যখন যা করতেন, তাই করবেন। পরিবর্তন হবে শুধু ঘড়িতে, আর কিছুতে নয়।

**ঘড়ি কবে আবার ১ ঘন্টা পিছিয়ে নিয়ে আগের মত করা হবে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষনা আসে নাই। সুতরাং ঘোষনা না আসা পর্যন্ত এভাবেই চলবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:০৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×