somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতুড়ে ডাক্তার B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার আমাকে রাত ১১ টার দিকে গুরুতর অসুস্থ এক রোগী দেখার জন্য নিয়ে যাওয়া হল . . .

স্থানীয় এক নেতা অসুস্থ্য . . . সারাদিন পাতলা পায়খানায় ভোগার পর রাত ১১ টায় উনার মনে হইল 'হায় হায় এই রাইত কেমনে যাইব?' . . . আর সেজন্য আমার কাছে এক মৌলানা পাঠাইসে আমাকে নিয়ে যাবার জন্য . . .

তো আমি সি এন জি তে বসা . . . যে লোক আমাকে নিতে আসছে সে কিছুদুর যাবার পর বলে 'স্যার আমার চেম্বার টা দেকিয়া জাউক্কা ' ...
(আমার চেম্বার দেখে যান)
তার কথা শুনে আমি অন্ধকারে ভালো মতো তাকালাম। ' আপনি ডাক্তার?আমি তো ভাবলাম মৌলানা সাহেব '

'জি অয় স্যার ... আফনারার দুয়ায় টুক টাক ছিকিসসা খরি '
(জি স্যার, আপনাদের দোয়ায় টুকটাক চিকিৎসা করি)
পান খাওয়া মুখে তার সে কি অমায়িক হাসি ... এমন জোর জবরদস্তি শুরু করল যে তার চেম্বার আমার দেখতেই হল ...

চেম্বারে ঢুকে তো আমি হা ... ৩ রুমের বিশাল চেম্বার ... ইনক্লুডিং ডেন্টিস্ট টেবিল অ্যান্ড এ লট অফ সারজিকেল ইন্ত্রুমেন্ত . . . ' ইকানো টুক টাক অফারেসন উন খরি লাই স্যার স্যার ঠাণ্ডা খাউক্কা ... ঠাণ্ডা আনাইলাই ' (এখানে টুক টাক অপারেশন করি স্যার , ঠাণ্ডা খাবেন স্যার?? ঠাণ্ডা আনাই??)

আমি তো পুরাই টাস্কি . . . কিসের ঠাণ্ডা খাব কিসের কি ... বললাম 'চলেন রোগী দেখে আসি ...' সারা রাস্তা মাথা আমার ভন ভন করল তার চেম্বারের কথা ভেবে . . .

রোগীর বাড়ীতে গিয়া দেখি মরা কান্না চলতেসে ... খাইসে ... ডাক্তার আসিবার পূর্বে কি ঘটনা ঘটিয়া গেলো??

রোগীর ঘরে ঢুকে দেখি নারী পুরুষ নির্বিশেষে ২০ জন রোগীকে ঘিরে দাঁড়িয়ে আছে ... ইলেক্ট্রিসিটি নাই ... হাতপাখায় বাতাস করতেসে প্রায় ৫ জন ... বহু কষ্টে মানুষ জন কে পাশ কাটাইয়া রোগীর কাছে পউছালাম...

জিজ্ঞেস করলাম 'কি হইসে বলেন তো'

'দাখতর সাব বিয়ান তাকি খালি পাতলা পায়খানা আর বমি... '
(সকাল থেকে পাতলা পায়খানা আর বমি)
আমি দেখলাম রোগী ডিহাইড্রেটেড ... রেপিড পাল্‌স ... ব্লাড প্রেসার ৬০/৪০ ... জানতে চাইলাম 'কোন চিকিৎসা করেন নাই??'

'জি অয় স্যার আমরার অও দাখতর সাবে(আমাকে যে মৌলানা নিয়ে আসছে) ছিকিসসা দিসইন' (জি স্যার এই ডাক্তার সাহেব চিকিৎসা দিয়েছেন)

'কাগজ দেখি' বলার পর আমাকে এনে তার প্রেসক্রিপশন দেখাল... দেখলাম ৪ টা অ্যান্টি বায়োটিক দিয়ে রাখসে ... আর কলেরা স্যালাইন দিসে বাটারফ্লাই নিডল দিয়ে ১০ ফোঁটা ( বাটার ফ্লাই এর সুই খুবই চিকন , এটা দিয়ে খুব অল্প পরিমান স্যালাইন পাস হয়। অথচ রোগীর তখন অনেক পরিমান স্যালাইন দরকার এবং এইটাই মুল চিকিৎসা)

আমার মাথা গরম হয়ে গেল... হালার পুত ... মনে মনে বললাম ...
বাটার ফ্লাই চেঞ্জ করে রানিং ফ্লুয়িড শুরু করলাম ... ও আর এস শুরু করলাম ... ইত্যাদি ইত্যাদি ...

হসপিটাল অ্যাডমিশন উপদেশ দিয়ে ফিরে আসলাম... পড়ে অবশ্য রোগী আমাকে ফোন করে জানাইসে যে হসপিটাল অ্যাডমিশন লাগে নাই ... আমার চিকিৎসাতেই কাজ হয়ে গেসে ...

কিন্তু ইহা আমি কি দেখিলাম?? হাতুড়ে ডাক্তার দের এই সাহস আর দৌরাত্ম্য
কি ভয়ংকর :-/
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×