ছিঃ ভোরের কাগজ, ছিঃ!!
৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সময় ভোরের কাগজের খুব ভক্ত ছিলাম, পড়া হত নিয়মিতই। কিন্তু আজ এই পত্রিকার এতটা অধঃপতন হয়েছে দেখে খুব খারাপ লাগছে। হলুদ সাংবাদকিতা বোধহয় একেই বলে। আজ তারা বুয়েটের উপার্চায ডঃ এম এম সফিউল্লাহ-কে নিয়ে একটি রিপোর্ট করেছেঃ
২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি বদল হলেও শফিউল্লাহ বহাল
ডঃ সফিউল্লাহর দোষ তিনি নাকি প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী বাবরের চাচা এবং জামাতের ঘনিষ্ট লোক। পুরো রিপোর্টে তার কর্মকান্ড নিয়ে কোন আলোচনাই হয়নি। যুক্তি একটাই যেহেতু সরকার সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি বদল করেছে, বুয়েটের ভিসিও বদলাতে হবে। কারো কোন বক্তব্য না নিয়ে এই ধরনের একপেশে রিপোর্ট করা কি ধরনের সাংবাদিকতা? সারা দেশে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেখানে বুয়েটের কার্যক্রম চলছে নির্বিঘ্নেই। এই সময় এই ধরনের রিপোর্টের উদ্দেশ্য কি, কার স্বার্থে তা সন্দেহজনক। সফিউল্লাহ স্যারকে যতটুকু জানি তাতে তার সাথে জামাতের কোন সম্পর্ক আছে বলে কখনও মনে হয়নি। তার সময়ে বুয়েটে এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য সমস্যা তৈরী হয়নি। তারপরও তাকে বদলানোর জন্য ভোরের কাগজের এত আকুতির কারণ বুঝতে পারছি না। এক সময়ের প্রিয় এই পত্রিকায় এই ধরনের রিপোর্ট দেখে শুধু বলতে ইচ্ছে করলোঃ ছিঃ ভোরের কাগজ, ছিঃ!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন