ক্রিকেটের বিখ্যাত সব স্লেজিং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ক্রিকেটে প্রতিপক্ষ ব্যাটসম্যান কিংবা বোলারকে লক্ষ্য করে বাঁকা কথার প্রচলন সেই শুরু থেকেই দেখা যায়৷ তবে অনেক সময় এসব স্লেজিং জন্ম দেয় মজার মজার সব ঘটনার৷ তেমন কিছু ঘটনাই এবার পড়ে দেখুন৷
অস্ট্রেলিয়ার সঙ্গে একবার ইংল্যান্ডের ম্যাচ চলছিল৷ ব্যাট করতে নেমেছেন ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম৷ গার্ড নেওয়ার সময় পেছন থেকে অসি দলের উইকেট কিপার রড মার্শ বোথামকে লক্ষ্য করে বললেন, ‘‘তা, তোমার বউ কেমন আছে, আর আমার বাচ্চারা?'' বোথাম পেছনে তাকিয়ে বললেন, ‘‘বউ ভালই আছে, কিন্তু বাচ্চাগুলো তো সব প্রতিবন্ধী৷''
দক্ষিণ আফ্রিকার অন্যতম মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল কালিনান বরাবরই লেগ স্পিনে একটু দুর্বল ছিলেন৷ অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ, মাঠে নেমে ক্রিজের দিকে যাচ্ছেন ড্যারিল কালিনান৷ এমন সময় পাশ থেকে অসি লেগ স্পিনার শেন ওয়ার্ন তাকে দেখে বললেন, যে গত দুই বছর ধরে তিনি নাকি অপেক্ষা করছেন কালিনানকে আরেকবার আউট করার জন্য৷ ওয়ার্নের শরীরের দিকে একবার তাকিয়ে কালিনানের জবাব, ‘‘মনে হচ্ছে এই সময়টা তুমি কেবল খেয়েই পার করেছ৷''
মাঠে নেমে মজা করা জাভেদ মিয়াঁদাদের বরাবরের অভ্যাস৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছেন মিয়াঁদাদ৷ বোলার মার্ভ হিউজকে দেখে তিনি বললেন ‘‘মোটা বাস কন্ডাক্টর''৷ কিন্তু কোন কিছু বললেন না হিউজ৷ একটু পর হিউজের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন মিয়াঁদাদ৷ পাশ থেকে হিউজের টিপ্পনি, ‘‘টিকিট প্লিজ''৷
ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস ওরমোন্ড ব্যাট করতে নেমেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে৷ ক্রিজে দাঁড়ানোর পর পেছন থেকে অসি দলের মার্ক ওয়াহ বললেন, ‘‘তুমি এখানে কি করছো? ইংল্যান্ডের হয়ে খেলার মত তুমি নও৷'' ওরমোন্ড মার্ক ওয়াহর দিকে তাকিয়ে বললেন, ‘‘হতে পারে, কিন্তু আমাদের পরিবারে আমিই সবচেয়ে ভালো খেলোয়াড়৷''
ভারতের সুনিল গাভাস্কার সবসময় ওপেনিং এ ব্যাট করতেন৷ কিন্তু একদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন, আজ আর ওপেনিং নয় চার নম্বরে নামবেন৷ কিন্তু শুরুতেই ক্যারিবীয় বোলার ম্যালকম মার্শাল ভারতের দুই ব্যাটসম্যানকে শূন্য রানে আউট করলেন৷ গাভাস্কার যখন ক্রিজের দিকে হাঁটছেন তখন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস বললেন, ‘‘দেখেছ, তুমি যে নম্বরেই ব্যাট করো না কেন, স্কোর শূন্যই থাকে৷''
লিঙ্ক
২৬টি মন্তব্য ২২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।