আজকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দেখে কি কারও মনে হয়েছে যে, বাংলাদেশ ভাগ্যের জড়ে জিতছে???
গত খেলায় যে ভারতরে উড়াইয়া দিল আমাদের টাইগাররা, তাতে কি আপনাদের কারও কি মনে হয়ছি ভাগ্য-দেবী আমাদের দিকে সুনজরে তাকাইছিল???
ভাই, আমি সহজ হিসাবে বিশ্বাসী। বাংলাদেশ এখন ক্রমান্বয়ে একটা বিশ্ব-মানের দলে পরিণত হচ্ছে। কোন কিছু হুট করেই ভালো মানসম্পন্ন হয়ে উঠে না, কিন্তু সময়ের আবর্তনে তা একটা সম্মানজনক অবস্থান তৈরি করে। অতএব, বাংলাদেশ ক্রিকেট দল এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশ কিন্তু এখন সাকিব-তামিম-নাসির-মাশরাফির মত বিশ্বমানের খেলোয়াড় আছে, যে জন্যই দলটি আস্তে আস্তে বিশ্ব-মানের দলে পরিণত হচ্ছে। ভবিষ্যতেও আরও বিশ্ব-মানের খেলোয়াড় এই দলকে ক্রিকেট-বিশ্ব অন্যতম পরাশক্তিতে পরিণত করবে- এটা সুনিশ্চিত।
কোন ম্যাচ জিতার জন্য ব্যক্তিগত পারফ্রম্যান্সের সাথে সাথে দলগত পারফ্রম্যান্সও জরুরি। এটাই বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় গত ম্যাচগুলোতে দেখাইছে।
তাই, আমরা বিশ্বাস করি একটি বিশ্ব-মানের দলে যা যা থাকা দরকার তা আমাদের আছে। এগুলোকে ঠিকমত ব্যবহার করা দরকার। এর জন্য তৃণমূল পর্্যায়ে ক্রিকেট আরও শক্তিশালী করতে হবে ও বিসিবি কে আরও সক্রিয় হয়ে বিপিএল-এর মত আয়োজন জোরদার করতে হবে।
ফাইনালে পাকিস্তান-বধই হউক স্বাধীনতার মাসে শ্রেষ্ঠ পাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



