(তুমি এখন হয়তো ঘুমে,আমি জ়েগে আছি।অন্ধকারে মনিটরের আলোই আমার কাছে সঠিক মনে হলো …)
যখন ডাকছে ঝিঁঝিঁপোকা -
আমার অস্তিত্ব,মগজ,মাংসপেশী
এমনকি প্রতি রক্তকনিকায়
লেগে আছে চুরমার হয়ে ভাঙ্গবার আনন্দের টুকরোটাকরা ।
তুমি হয়তো ঘুমাচ্ছ,
অথবা ঘুমাচ্ছ না ঠিক,রূপকথার রাজকন্যার ঘোর তোমার চোখে ।
কী সহজেই-
আমাদের রক্তকনিকায় জ়েগে ওঠা কৃষ্ণচূড়া,
আমাদের ঠোঁটে ফুসে ওঠা স্রোত,
আমাদের মগজ আর মাংশপেশীর কাম;
হয়ে গেল একটা নদী।
আমরা বুঝতে চাই নি-
অথচ আমরা বুঝতে পেরেছিলাম -
আমাদের চোখের সামনে ভেঙ্গে যাচ্ছে একেকটি দূর্গ।
আমাদের চোখের সামনে চূর্ণ হচ্ছে একটি ইতিহাস।
আর একটি দূর্গ,একটি ইতিহাস - একটি ফুল হয়ে
ফুটছে আমাদের শরীরে।
আমরা ফুটতে দেখিনি ফুল-
আমরা বুঝেছিলাম।
ফুলের সুঘ্রাণ মাতাল করে দিয়েছিলো আমাদের সত্ত্বা ।
আমাদের হাতে,হাড়ে,ছোঁয়ায় ছড়িয়ে পড়েছিলো -
মুঠো মুঠো,তুলতুলে সুখ।
শিৎকার-দুনিয়ার শ্রেষ্ঠ symphony হয়ে
ঝড়ের মতো ঘিরে রেখেছিলো আমাদের।
আমরা চোখ বুজে ফেলেছিলাম ।
আমরা বুঝেছিলাম চোখ খুলে দেখবার মতো কিছু নেই পৃথিবীতে,
অথবা চোখ খুলে যা দেখা যায় সব মিথ্যে ।
কালো,সবুজ,লাল আর
তারও পরে নীলে ভেসে গেলাম আমরা । শ্রান্তিহীন ।
তুমি হয়তো ঘুমিয়ে গেছো;
অথবা ঘুমাও নি তুমি -
তোমার চোখে ইতিহাসের সব মানুষের শান্তিভূমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


