somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার দিকে হৈচৈ চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে,
এলাকার সবাই ছুটে যাচ্ছে হারামজাদাটাকে দেখতে
আবাল, বৃদ্ধা, সবাই ছুটে চলছে এমনকি ঘরের মধ্যে ঘোমটা
টেনে বসে থাকা লাজুক গৃহবধূটাও ছুটছে চোর নামক জন্তুটাকে দেখার জন্য।
এর মধ্যে এক দফা উত্তম মাধ্যম হয়ে গেছে।
হাত, পা বাঁধা অবস্থায় মধ্য বয়স্ক রোগা একটা দেহ
পড়ে আছে চেয়ারম্যান বাড়ির উঠানে। এখনো মরেনি,
দেহে প্রাণ আছে, নাক আর মুখ ফেটে রক্ত বের হচ্ছে আর কি।
পারার মাদক ব্যাবসায়ী সহ ঐযে নারী পাচার কারি দালাল,
হজ্জের টাকা লুট করা এজেন্ট, সমিতির নামে গরিবের রক্তের টাকা
মেরে খাওয়ায়া জানোয়ার,সবাই এসেছে, সবাই তাঁদের হাতের ময়লা ইচ্ছে মত ধুয়েছে,
উফ কিযে মজার দৃশ্য, আর চোরের চিৎকার তো প্রেমীকার শীৎকারের চাইতেও মধুর।
পাশের বাড়ির ভাবির সাথে লুকিয়ে পরকিয়া করার মধ্যেও এত মজা নেই
যতটা মজা পাচ্ছে আলাভোলা ছেলেটা চোর নামক জন্তুটাকে মেরে।
চোরের সাথে একটা ছোট চোরও আছে, চোরের বাচ্চা চোর, কুত্তার বাচ্চা কুত্তা।
এমন দুই চারটা কুত্তা মরলে কিছু হয় না আমদের এই ভদ্র সমাজে।
পারার নব যুবতী, বালিকাদের পাছা আর বুকের দিকে তাকিয়ে উফ..আহ করা যাদের কাজ,
আজ তাঁদের মুখেই চোর নিধনের স্লোগান, মার শালারে ,ইটা দিয়া থেঁতলে দে।
যে লোকটা প্রতি রাতে বাংলা খেয়ে বউ পিটায় যৌতুকের জন্য আজতো তার ডাবল ডিউটি,
যে ছেলেগুলো উশৃঙ্খল তারাই আজ শৃঙ্খলার সাথে ম্যানেজ করে যাচ্ছে চোর পিটানোর কাজ।
ঐযে বাজারের দোকানিরাও এসে গেছে, যারা প্রতিদিন শতশত মানুষকে ঠকাচ্ছে
ওজনে কম দিয়ে, খাবারে ভেজাল দিয়ে, মরা গরু, মহিষ, ভেড়া, ছাগল দিয়ে।;
তারাই আজ এক ছটাকও কম দিচ্ছে না বরং বেশি বেশি করেই উত্তম মাধ্যম দিচ্ছে।
দে বেটারে, ঐ ছোটটারেও দে, এখনো মাথার বীজলা যায় নি আর চুরি করতে শিখছে?
হঠাৎ সবাই সম্মানের সাথে বলল, ওই জায়গা দে জায়গা দে চেয়ারম্যান সাব আসছে,
টিন থেকে শুরু করে গম, বৃদ্ধ ভাতা, এতিম ভাতা এমনকি বিধবাদের ভাতা মেরে খাওয়া
যার কাজ সে আমদের সৎ আলহাজ্ব,ধুত্রা ফুলের মত পবিত্র চেয়ারম্যান সাব...।
শালায় আর জায়গা পেল না , সব রেখে চেয়ারম্যানের বাড়িতে এসছিল চুরি করতে?
তাও আবার ভাত! কি সুন্দর করে রান্না ঘরে ঢুকে ঐ ছোট চোরটারে মুখে তুলে
খাওয়াচ্ছিল গরম ধোঁয়া উড়া বাসমতী চালের চিকন সাদা ভাত ... ।
ধর্ষণের আসামিটারও আজ চেতনার দণ্ড দাঁড়িয়ে গেছে, এই মহা অপরাধ দেখে,
তাইতো রাস্তার দশ ইঞ্চি ইটদিয়ে আচ্ছা মতন দিল থেতলে চোরের দুই হাত ,পা,
কেউ একজন বলে উঠলো ছোটটার পাছা দিয়ে হাওয়া দে। এই বার চোরটা চিৎকার করে বলল,
যে দেশের একটা রাস্তা ঝাড়ুদার থাইকা প্রধান মন্ত্রী পর্যন্ত চোর
সে দেশে একটা ছোট্ট বাচ্চা দুই দিন ধইরা না খাইতে পাইরা দুইটা ভাত খাইছে
সে হইয়া গেছে মহাচোর,মহাঅপরাধী? অন্তরে কী একটুও নাই খোদার ডর...।
এই শালা হারামি এত বড়কথা? এই বলে সকলে একত্রে দিল ঝাঁপ,
যার যা কিছু আছে তাই নিয়ে চোরের স্পর্ধা লংঘনের দিল শাস্তি,
রোগা পটকা দেহটায় এই যাত্রায় আর সইলো না, এই মার সহ্য করার চাইতে
দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাওয়াটাই শ্রেয় মনে করলো, তার মুখে শুধু শোনা গেল
অস্ফুট শেষ কথা আমার পোলাটা চোর না, ওরে যাইতে দেন.........।

২৯/০৮/২০১৬ইং
টোলামর, আয়ারল্যান্ড






সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×