somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে উইন্ডোজ সেভেন ট্যাবলেট পিসি

১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার বলেছেন, উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম সাপোর্ট করা ট্যাবলেট পিসি আগামী মাসেই দেখা যাবে। এ উইন্ডোজ স্লেট ডিভাইসগুলোর প্রস্তুতকারক হিসেবে রয়েছে আসুস, ডেল, স্যামসাং, তোশিবা ও সনির মতো বিশ্বসেরা প্রতিষ্ঠান। মাইক্রোসফটের একটি কনফারেন্সে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মাইক্রোসফটের জন্য এ দিকটি খুবই গুরুত্বপূর্ণ।

এ বছর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে যাচ্ছি, তা হলো উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম সাপোর্ট করা স্লেট ডিভাইজ বের করা। এ ডিভাইসগুলো বিভিন্ন আকারে বাজারে আসবে; যার কতগুলো থাকবে কিবোর্ড সম্বলিত। তবে ঠিক কোন তারিখে মাইক্রোসফট্‌ ডিভাইসটি উন্মোচন করবে, তা তিনি জানাননি।

পিসি প্রো ম্যাগাজিনের সম্পাদক টিম ড্যানটন বলেছেন, ট্যাবলেট পিসির মার্কেটে মাইক্রোসফটের জন্য সবচেয়ে বড় সমস্যা হল উইন্ডোজের অপারেটিং সিস্টেম ঠিক টাচ স্ক্রিন ফরমাটের জন্য ডিজাইন করা নয়। এ অপারেটিং সিস্টেম মূলত মাউস ও কিবোর্ডের ওপর নির্ভরশীল। সবকিছু টাচ বা স্পর্শের মাধ্যমে করাটা সম্পূর্ণ আলাদা একটি বিষয়। উইন্ডোজ সেভেনে কিছু বিষয় আছে, যেগুলো টাচ টেকনোলজি সাপোর্ট করে, তবে তা যথেষ্ট নয়। বরং মাইক্রোসফটের উচিত উইন্ডোজ সেভেন ফোন ওপারেটিং নিয়ে কাজ করাও সেটি ব্যবহার করা।

অবশ্য স্টিভ বালমার বলেছেন, ক্লাউড কম্পিউটিং বা ইন্টারনেটভিত্তিক কম্পিউটিংয়ের ক্ষেত্রে আমরা হার্ডওয়ার থেকে বেশি প্রাধান্য দিচ্ছি ইন্টারনেটভিত্তিক প্রোগ্রাম ও স্টোরেজের দিকে। আমরা টেকনোলজির ইতিহাসে একটি ইনফ্লেকশন পয়েন্টে দাঁড়িয়ে আছি। গ্রাহকদের জন্য ক্লাউড কম্পিউটিং খুব বেশি ভ্যালু তৈরি করে, যা মাইক্রোসফট্‌ এর অংশীদারী প্রতিষ্ঠানগুলির জন্য বিপুল সুযোগ তৈরি করেছে।

তবে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী রিসার্চ প্রতিষ্ঠান ওভাম-এর অ্যানালিস্ট লরেন্ট ল্যাচেল বলেছেন, ক্লাউড কম্পিউটিংয়ের পরিমাণ বর্তমানে বেশ কম; এর পরিমাণ যদি দ্বিগুণও হয়, তবে সেটি খুব বড় কোন বিষয় হবে না।

প্রসঙ্গত, অ্যাপলের আইপ্যাড টাচ-স্ক্রিন ডিভাইসটি বাজারে আসার মাত্র ৮০ দিনের মধ্যে এর বিক্রি ৩০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×