আমার এক বোনের কবিতা পড়ে
শ্যামল সোম
বড় আদরের বোন তুই আছিস কেমন?
এক এক সময় তোকে মনে পড়ে তখন।
তুই ঠিক বলেছিস, বন্ধু ছাড়া এ জীবন
ছন্দ হীন সবাই স্বার্থপর, ত্রুটি হলেই,
ফোঁসফোঁস করে সবাই সাপের মতন।
ভাই বোনের এ পবিত্র বন্ধুত্বের দৃঢ় বন্ধন--
সুখে না থাক, দুখের পাশে পাই যেমন।
এক মাত্র বন্ধুকে বলা যায় মনের কথা,
কাকে বলি? বন্ধু বোন তুই যেন লতা-
মনে প্রানে জড়িয়ে আছিস সারাক্ষণ।
কালই অন্যের ব্যবহারে এত কষ্ট পেলাম,
সে সময় বোন তোকেই শুধু খুঁজ ছিলাম।
কাছে থাকলে পাশে বসে সান্তনা পেতাম,
তোর কাঁধে দিয়ে মাথা, তুই চুলে হাত বুলিয়ে
দিতে, কান্না যেত বেড়ে তোকে কাঁদতে দেখে।
না, স্বামী, স্ত্রী অন্য কেউ কি বোঝে ? এ ব্যথা,
বন্ধু দুঃখের দিনে কাছে এসে কাঁধে রাখে হাত,
কত যত্নে সে মুছিয়ে দেয় চোখের জল, তোর ও
চোখেও দেখি টল টল করে জল, তুই আত্মার
পরম আত্মীয়, বন্ধু ও যে তুই, এই মনে নেই ছল,
বল তুই ভালো আমার বন্ধু, বোন বড়ই আপন
তোর কবিতায় অনুপ্রাণিত হয়ে তোকেই লিখি --
তখন, আমার মঙ্গলে প্রদীপ জ্বালিয়ে দিস যখন।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



