somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলাপচারিতা (খালীল জিবরানের "দ্য প্রফেট" থেকে অনুদিত)

২৬ শে জুন, ২০০৯ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন প্রাজ্ঞ এবার বললেন, " আলাপচারিতা সম্বন্ধে আমাদের কিছু বলুন, প্রভু।
তিনি তখন উত্তর দিলেন :
তোমাদের ভাবনার শরীর যখন ক্ষতবিক্ষত হয় তখনই তোমরা আলাপচারিতায় মগ্ন হও;
তোমাদের হৃদয়ের নির্জনতায় বাস করা যখন তোমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে তখনই তোমরা ওষ্ঠে তোমাদের আশ্রয় খোঁজো, আর শব্দ কেবল চিত্তবিক্ষেপ আর বিনোদনেরই নামান্তর।
তোমাদের প্রায় প্রতিটি কথাতেই, তোমাদের ভাবনার শরীর ক্ষতবিক্ষত হয়।
কারণ ভাবনা হল নভোচারী বিহঙ্গ, তাই শব্দের খাঁচায় সে হয়তো পাখা মেলে কিন্তু উড়তে পারে না।
তোমাদের অনেকেই একাকীত্বকে এড়াতে বাচালের সন্ধান করে থাকে।
একাকীত্বের নৈঃশব্দ্য তাদের চোখের সামনে তাদের নগ্নতাকে মেলে ধরে বলেই তারা সেখান থেকে পালাতে চায়।
এমন অনেকে আছে যারা কোনরকম জ্ঞান বা পূর্বধারণা ছাড়াই এমন এক সত্যকে প্রকাশ করে ফেলে যা তাদের নিজেরও বোধের অতীত।
আবার এমন অনেকে আছে যারা সত্যকে নিজের মধ্যে লালন করে কিন্তু কথায় তাকে প্রকাশ করে না।
এমনসব মানুষের বুকেই আত্মা তাঁর ছন্দায়িত নৈঃশব্দ্য নিয়ে বিরাজমান।
পথে কিংবা জনাকীর্ণ কোন স্থানে যখন তোমাদের বন্ধুদের সাথে দেখা হবে, তখন তোমাদের জিহ্বা যেন তোমাদের আত্মা দ্বারা পরিচালিত হয়।
তোমাদের স্বরের অন্তঃস্থিত স্বর যেন তাদের কর্ণের অন্তঃস্থিত কর্ণে কথা বলে।
বর্ণ যখন বিস্মৃতির অতলে হারিয়ে যায় এবং পাত্রের অস্তত্বিও আর থাকে না তখনও যেমন করে দ্রাক্ষারসের স্বাদকে স্মরণ করা হয় ঠিক তেমনি করে তাদের আত্মা তোমাদের অন্তরের সত্যকে ধারণ করবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×