somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িসয়াদ বস
চিন্তাহীনভাবে বাঁধাধরা কিছু ধারণা যা সর্ব ক্ষেত্রে সঠিক নয়, যেমনঃ পুলিশ মানেই ঘুসখোর নয় রাজনীতিবিদ মানেই ব্যাবসায়ী নয় মন্ত্রী মানেই চোর নয় বিএনপি সমর্থক মানেই রাজাকারের দোসর নয় আওয়ামীলীগ মানেই ভারতের দালাল নয় হিন্দু মানেই এক পা ভারতে নয় দাড়ি টুপি মানেই জ

এখনও ভিতর অনেকে জীবিত আছে।উদ্ধার হওয়ারা জানাচ্ছেন।এই জন্য চাই ত্বড়িত গতিতে কাজ করা।সারাদেশ থেকে দমকলের আরো লোক আনা

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার রানা প্লাজার বিভিন্ন ফ্লোরে এখনও আটকে রয়েছে অনেক মানুষ। কেবল উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির অভাবে উদ্ধার করা যাচ্ছে না আটকে পড়া জীবিতদের।

বৃহস্পতিবার রাত সোয়া তিনটায় ঘটনাস্থল ঘুরে স্বেচ্ছাসেবক মোহাম্মদ মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, “বুধবার সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনে আমার ভাই সাঈদের আটকে থাকার খবর জানতে পেরে দুপুর ১২ টায় এসে তাকে উদ্ধার করি। তারপর থেকেই উদ্ধার কাজ করছি।”

মমিনুল ইসলাম বলেন, “১ম ও ২য় তলা ছাড়া প্রতিটি ফ্লোর থেকেই হতাহতদের কম বেশি উদ্ধার করা হয়েছে। অনেককে আবার অক্ষত অবস্থায়ও উদ্ধার করা গেছে। তবে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি না থাকায় তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত অনেকেই আটকা পড়ে আছেন। আমরা পানি, স্যালাইন, ছোট ফ্যান, লাইট সরবরাহ করার চেষ্টা করছি। ভেতর থেকে আহত অনেকেই মোবাইলে উদ্ধার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু যন্ত্রপাতি না থাকায় আমরা যেতে পাচ্ছি না। আবার অনেকের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার আমরা আর বুঝতে পারছি না তারা বেঁচে আছে নাকি মরে গেছে।”

এছাড়া, নিখোঁজ স্বজনদের জন্য রাস্তায় ভীড় করে রয়েছেন অনেকে। রাজশাহীর নওদা পাড়া থেকে সালাহ উদ্দিন এসেছেন তার ভাইকে খুঁজতে। আর একই পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন দারাউজ্জামান। এমন অসংখ্য স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠছে সাভারের আকাশ- বাতাস। অনেকে নিখোঁজ হওয়া স্বজনের ছবি হাতে এদিক ওদিক ‍ছুটছেন। কেউ উদ্ধার হলেই সেদিকে ছুটে যাচ্ছেন নিজের স্বজনের খোঁজ নিতে।

উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে। ভবনটির মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা স্তুপের নিচে আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হলে তিনি পুলিশের সহায়তায় এলাকা ত্যাগ করেন। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রানা প্লাজার প্রথম ও দ্বিতীয় বিপণী বিতান এবং তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত পোশাক কারখানা। এসব ফ্লোরে পাঁচটি কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। নবম তলার নির্মাণ কাজ চলছিল।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×