স্ত্রীরা কী এরকম নেতিবাচকই হয় নাকি সবসময় ? না কি হিন্দি সিরিয়ালের আছর পড়েছে আমাদের বিজ্ঞাপনগুলোর উপরে?
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রবির অ্যাডে দুইটা ক্যারেক্টার দেখলাম । বোকা-সোকা একটা হাজব্যান্ড আর "সিরাম" দজ্জাল একখান বৌ । হাজব্যান্ড খালি বেশি কথা বলে, বোকা বোকা কাজ করে আর বৌ তার দাঁত-মুখ খিঁচিয়ে একটা জবাব দেয় !
বাংলালিংকের অ্যাডে পাইলাম, নেকু নেকু একটা বৌ চিবিয়ে চিবিয়ে স্বামীর কাছে প্রথমবারের মতো কিছু একটা বায়না ধরছে আর হাজব্যান্ড বেচারা ফাঁপরে পড়ে যাচ্ছে । আবার এদেরই আরেক বিজ্ঞাপনে চিত্রটা এরকম যে, স্ত্রী আসলে স্বামীর চেয়ে আমলকীকেই বেশি প্রেফার করছে ।
অ্যাটম নামের একটা চ্যুয়িঙ্গাম নতুন আসছে বাজারে, সেখানে দেখলাম বৌটা বাসর রাতেই ছলা-কলার আশ্রয় নিচ্ছে, মিথ্যে বলছে ।
প্যারাশ্যুটের বিজ্ঞাপনে দেখলাম, স্বামী বৌয়ের হাতের রান্না খেয়ে মায়ের রান্নার গুণগান করছে আর স্ত্রী সেটা সহ্যই করতে পারছে না !
উদাহরণ এরকম আরও হাজারটা আছে ।
আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রীরা কী এরকম নেতিবাচকই হয় নাকি সবসময় ? না কি হিন্দি সিরিয়ালের আছর পড়েছে আমাদের বিজ্ঞাপনগুলোর উপরে ? কই, আমার মা তো এইরকম না !
বিজ্ঞাপনের আরেকটা শ্রেণীকরণ হওয়া উচিৎ... "Unethical Advertising" ! যার কাজ হল কোন একটা স্পেসিফিক বিষয়কে সমাজের চোখে নেতিবাচক হিসেবে প্রতিষ্ঠা করা ! বর্তমান বিজ্ঞাপনগুলো সে পথেই যাচ্ছে !
[নুজহাত ফারহানা - 'দেশ বিদেশের বিজ্ঞাপণ' - ফেসবুক পেজ থেকে সংগৃহিত]
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন