somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠোটকাটা মানুষ
ঠোটকাটা মানুষের কথা । এখন সুটেড বুটেড হয়ে থাকতে হয় । আবার মাঝে মাঝে পুরাই লাফাংগা সাজতে হয় । বাড়ী এলাম । ইচ্ছা আছে অনেকের সাথে দেখা করার ।

একজন খুশবন্ত সিংয়ের চলে যাওয়া

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলে গেলেন লেখক-সাংবাদিক খুশবন্ত সিং। উপমহাদেশের সাংবাদিকতার এই দিকপাল আইনের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও শেষ পর্যন্ত পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। তার কর্ম সাংবাদিকতাকে যেভাবে মহিমান্বিত করেছে তাতে বলা যায়, খুশবন্ত সিং যদি এ পেশায় না আসতেন তাহলে উপমহাদেশের সাংবাদিকতা অনেক কিছু থেকে বঞ্চিত থাকত।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন এমন একজন লেখক- যার লেখনিতে উঠে এসেছে ভারত বিভক্তির এক নির্মম উপাখ্যান। ট্রেন টু পাকিস্তান যারা পড়েছেন তারা দেখেছেন, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হয়েও সত্যকে কিভাবে ধারণ করতেন খুশবন্ত সিং। ভারত বিভক্তিতে তিনি প্রিয় মাতৃভূমি হারিয়েছেন। তিনি স্বচক্ষে দেখেছেন স্বজন হারানোর নৃশংস চিত্র। তারপরও পাঞ্জাব বিভক্তির দিনগুলোতে হিন্দু-মুসলিম-শিখ সম্প্রদায়ের নৃশংসতা ও মানবিক বিপর্যয়ের যে চিত্র তিনি এঁকেছেন, তা ইতিহাসের সাক্ষী হিসেবে বিবেকবান মানুষের মনে আজও প্রশ্ন তুলে ধরে ১৯৪৭ সালে ভারত বিভাগ সত্যই কি জরুরি ছিল?

খুশবন্ত সিং ভারত রাষ্ট্রে অনেক বড় সরকারি দায়িত্ব পালনও করেছেন। তার কর্মের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। কিন্তু স্বাধীন ভারতে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে রাষ্ট্রীয় বাহিনীর সশস্ত্র হামলার প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যানও করেছেন। যদিও রাষ্ট্র তাকে আবারও সম্মানিত করেছে। বলা যায়, রাষ্ট্র এই পদক দিয়ে খুশবন্তকে নয় নিজেকেই মহিমান্বিত করেছে।

পরিণত বয়সে খুশবন্ত সিংয়ের চলে যাওয়া নিয়ে দুঃখ পাওয়ার কিছু থাকে না। তারপরও মনে হয়, তার এই চলে যাওয়া উপমহাদেশের সাংবাদিকতায় এমন এক শূন্যতা সৃষ্টি করল, যা পূরণ হওয়ার জন্য আমাদের বহুকাল অপেক্ষা করতে হবে।

বিশ্বাসী মানুষ হিসেবে আমরা মনে করি, ইহলৌকিক কর্মের জন্য খুশবন্ত সিং তার পারলৌকিক জীবনে নিশ্চয়ই পুরস্কৃত হবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×