গল্পের আকার
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাহাবুব মূলত কবি, কবি হিসেবে খুব বেশী নাম ডাক না ছড়ালেও একজন অত্যন্ত উঁচু মানের কবি সে ;এই নিয়ে কারোর কোন সন্দেহ নেই। মাহাবুব গল্পও লেখে তবে সেসব কোনদিন প্রকাশ করেনি,কাউকে পড়তেও দেয়নি কারণ, মাহাবুব ভাবে ওর গল্প গুলো শেষ পর্যন্ত গল্প হয়ে ওঠেনা। তাই ব্লগে ওর গল্প গুলো দিতে গিয়েও নিজেকে গুটিয়ে নেয় সে ।
মাহাবুব দেখে এখানে অনেকেই গল্প লেখে কিছু পড়ে ভালও লাগে। বন্ধু হাসানের মাহাবুবের ভেতরের গল্পকারের সত্ত্বাটি সম্পর্কে বেশ জানা ছিল তাই প্রায়ই বলতো এই গুলো প্রকাশ ক'রে ফেল; মানুষ জানুক তোর ভেতরে একজন গল্পকার ঘুমিয়ে আছে। মাহাবুবও মনে মনে ভাবে হাসানের কথা গুলো।
একদিন ব্লগে মাহাবুব খুব ছোটো আকারের একটি লেখা পোস্ট করে । তবে সেটা অবশ্যই কবিতা নয় । দেখে এবং পড়ে হাসান ওকে জিজ্ঞেস করে- 'কিরে তাই বলে এতো ছোটো ? '। মাহাবুব হো হো ক'রে হেসে ওঠে, তারপর হঠাৎ থেমে গিয়ে বলে-" তুইতো জানিস, নিজেকে ভাঙতে ভাঙতে ভেতরটা টুকরো টুকরো হয়ে গেছে আমার! " সেই খন্ডিত টুকরো গুলোই আজ ব্লগের দেয়ালে ছুঁড়ে মারলাম । আকার যা-ই হোক না কেন গল্পতো হয়ে উঠলো ?
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন