somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার তখন ও এখন

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৮৭২ সালের লালবাগ কেল্লা


২০০৮ সালের লালবাগ কেল্লা


১৯০৪ সালে তোলা ছবিতে ঢাকার লালবাগ কেল্লার মধ্যে ঢাকার মুঘল গভর্ণর শেরশাহের কন্যা পরি বিবির সমাধি।


পরি বিবির সমাধি... ২০০৮। পেছলে কিল্লার মসজিদ।


শাহ সুজা(শাহ জাহানের পূত্র), ঢাকায় গভর্ণর হয়ে আসার পর কেল্লার ভেতরের আবাস পছন্দ হয় নি তার। তাই তার নির্দেশে তৈরী হয় বড় কাটরা নামক এই প্রাসাদ। কিন্তু শাহজাদার সে প্রাসাদ পছন্দ হয় নি। পরে সেটাকে হোটেল বা কারাভান সরাই হিসেবে রুপান্তরিত করা হয়। চার্লস ড'ইয়েলির আঁকায় ১৮২৩ সালের বড় কাটরার ধ্বংশস্তুপ।


বড় কাটরার ধ্বংশস্তুপ... ২০০৮। এখন অবস্থা আরো খারাপ। একটি মাদ্রাসা চলে এখন এর ভেতর।


১৮৮৫ সালের চকবাজার। পেছনে চকবাজার শাহী মসজিদ


এখনকার চকবাজার!


ঢাকেশ্বরী দেবীর নামে নাম ঢাকার। সেই ঢাকেশ্বরী মন্দির... ১৯০৪ সালে। এর প্রতিষ্ঠাতা বল্লাল সেন, সেই ১২ এর শতকে।


ঢাকেশ্বরী মন্দির এখন।


৮০০ বছর আগে ঢার প্রতিষ্ঠা কালে তার এক দিকে ছিল বুড়িগঙ্গা, আর বাকি তিন দিকে ছিল দোলাই খাল। বৃটিশ পিরিয়ডে তারই ওপর ঝুলন্ত সেতু, ১৮৮০।


দোলাই খালের সেই সেতু।


দোলাই খাল এখন রাস্তার নিচ দিয়ে বয়ে চলা বক্স-কালভার্ট। ওর ওপর এখন ধোলাইখাল সড়ক। এই হল অবশিষ্ঠ দোলাই খাল।


১৯০৪ সালের নর্থব্রুক হল। তখন এটি ঢাকার টাউন হল।


আজকের নর্থব্রুক হল লাইব্রেরি বা লালকুঠি।


আজকের নর্থব্রুক হল লাইব্রেরি বা লালকুঠি।


ঢাকার নবাবদের বাস ভবন আহসান মঞ্জিলের সামনের লনে স্যার ফুলার এর সম্মানে গার্ড অব অনার, ১৯০৫।


স্টীমার ঘাটাটা এখনো আছে ওখানে।


১৯শতকের টর্নেডোয় বিধ্বস্ত আহসান মঞ্জিল।


১৯৮০র দশকে সংস্কারের পর আহসান মঞ্জিল।


১৮৭৫ এ ঢাকার নবাবদের শাহী উদ্যান, রমনা।


ব্যাস্ত ঢাকার মাঝখানে একফালি সবুজ, আজকের রমনা পার্ক।


শাহবাগের রমনায় নবাবদের বাগান বাড়ি। ১৯০৬ সালে এই বাগান বাড়িতেই গঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ।


সেই বাগান বাড়ি... ১৯৭১ এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের নিরব সাক্ষী, আজকের 'মধুর ক্যান্টিন'। মধূদা, মধুসূদন দাস নিজেও সেই হত্যাযজ্ঞের শিকার।


ঢাকার উপকন্ঠে মীর জুলার তোরন, পেছনে রমনা কালীবাড়ীর চূড়া।


মীর জুমলার তোরনের রেপ্লিকা। জাতীয়তাবাদী আন্দোলনের ফলে বৃটিশরা এটি ভেঙ্গে ফেলে, কিন্তু পরে বৃহত্তর আন্দোলনের মুখে সেটিকে আবার তৈরী করে দেয়া হয়। আর রমনা কালীনাড়ি ১৯৭১ এর ২৫শ মার্চ রাতে গুড়িয়ে দেয় পাকিস্তানী সেনাবাহিনী।


রমনার জিমখানা ক্লাবে রমনা রেসকোর্স। ১৮০০ শতকের শেষের দিকে তোলা ছবি।


ঠিক সেই জায়গাটাতে এখন ঢাকা শিশুপার্ক। আর রেসকোর্সের বাকি জায়গাটাতে উদ্যান।


নবাবদের বাগান বাড়ির(এখনকার মধুর ক্যান্টিন) লন।


সেই লনে বিশাল এলাকা জুড়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট।


ঢাকার ফুলবাড়িয়া রেলস্টেশান, ১৯০৪।


রেলের লাইন সরে গিয়েছে অনেক আগে। এখন এখানে রাস্তা দখন করে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড।


বেগম বাজারের করতলব খান মসজিদ।


বেগমবাজার মসজিদ এখন!


মিডফোর্ড মেডিকেল ইনস্টিটিউটের ঘাট! আনুমানিক ১৮৮৫।


আজকের মিডফোর্ড কলেজ বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।


১৮৮০ সালের ওয়াইজ ঘাটে মির্জা গোলাম পীরের মসজিদ।


আজকের ওয়াইজ ঘাট ও সদরঘাট এলাকা।


ঢাকার এক সময়ের সিটি সেন্টার, ও পরে ঢাকা কলেজ। এখন আর এর অস্তিত্ব নেই, ১৮৭২ সালের ছবি।


শুধু ঢাকা না, বাংলাদেশের কেন্দ্র এখন জাতীয় সংসদ ভবন। বৃটিশ ঢাকার কেন্দ্র থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে।

তথ্য এবং ছবি internet,wikipedia
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×