somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সিফাতুল্লাহ
আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

কেন তত্ত্বাবধায়ক প্রয়োজন বিএনপির?

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেন তত্ত্বাবধায়ক প্রয়োজন বিএনপির?

গতানুগতিক উত্তর হচ্ছে - বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কল্পনা করা অবাস্তব। যে দলই নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে তারা বিশেষ কিছু সুবিধা ভোগ করবে যা বিরোধীদল মেনে নিতে পারবে না (যদি সে পরাজিত হয়)। ফলে নির্বাচন এমন হতে হবে যেন বিরোধীদল পুনরায় পরাজিত হলেও মেনে নিতে বাধ্য হয়। না মানলেও জনগণের কাছে যাবার মুখ পাবে না।
এটা ছিল সাধারণ আলোচনা যা অতি বাস্তব। কিন্তু রাজনীতির পেছনের কিছু ব্যাপার-সেপারও আছে যে কারণে বিএনপি এতো কঠোর অবস্থান নিচ্ছে।

আসলে বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে। লীগের অফুরন্ত কু-কর্মের ফলে জনমত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক, কিন্তু এই জনমতকে নিজের ঘরে তুলতে হলে বিএনপির প্রয়োজন যোগ্য নেতৃত্ব। বিগত বিএনপি আমলে তারেক রহমানের আগমনের পর থেকে বিএনপির বড় বড় নেতারা (যাদের সকলেই সেকুলার পন্থি মডারেট) কোন ঠাসা হয়ে বেরিয়ে গেছে। ফলে বিএনপি অনেকটা জামাত নির্ভর দলে পরিণত হয়েছে এবং আদর্শহীনতায় কেবল ক্ষমতা কেন্দ্রিক কর্মকাণ্ডে লিপ্ত। এখন সুধু আছে বাঙালির হিরো শহিদ জিয়ার রক্ত তার পুত্র তারেক।

কিন্তু তারেক আছে নির্বাসনে। হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে এলেই যেতে হবে সোজা শশুরবাড়ি। মামলার বোঝা সামলাতে-সামলাতে হাজতে বসে নির্বাচনের প্রচারণা সম্ভব না। তাই প্রয়োজন নির্বাচনের আগে হাসিনা বিহীন সরকার।

হাসিনা সরকার পদত্যাগ করার সাথে সাথে তারেক "সুস্থ" হয়ে উঠবে আর ঢাক ঢোল পিটিয়ে "স্বদেশ প্রত্যাবর্তন" করবে। বিএনপি পাবে নেতা, পাবে নতুন উদ্যম। তরুণ নেতৃত্বে তরুণ ভোটার টানার যুদ্ধ।
তারেক হয়ে উঠবে সংকটের সময়ের ত্রাতা, বিভক্ত জাতীকে একত্র-কারী। জয় নিশ্চিত।

|| কাজেই তত্ত্বাবধায়ক প্রয়োজন ||
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×