
আমার সারাজীবনে শোনা সবচেয়ে শ্রুতিমধুর,
সবচেয়ে ভালোলাগার সঙ্গীত হলো
তোমার প্রাণোচ্ছল হাসির শব্দ।
আর তোমার বেদনায় নীল হয়ে যাওয়া
পরিশ্রান্ত মনের দীর্ঘশ্বাস হলো
আমার সবচেয়ে অপ্রিয় শব্দ,
যা আমার হৃদয়ের দেয়াল
কাঁচের মত ভেঙে দেয়।
বিশ্বাস করো, তোমার উচ্ছলতা
আমার নিষ্প্রাণ মনের শুষ্ক নদীতে
হাজার খুশির ঢেউ আনে।
আর তোমার একটু মন খারাপের এক ফোঁটা জল
আমার পুরো হৃদয়টাকে
বিষাদের সমুদ্রে পরিণত করে।
জানি না তুমি আমার কি!
কিন্তু এটা ঠিক জানি,
তোমার ভালোলাগা, মন্দ লাগায়
আমার অনেক কিছু আসে যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



