হাসিগুলো এখন শুধুই ঠোঁটের জড়তা কাটাবার জন্য । প্রাণ আর হাসে না । অসময়ের অসহায়ত্বকে বরণ করেছে ।
একসময় হাসি লোকদেখানো থাকলেও জীবনের তাগিদে তাকে ভালই মানিয়ে নিয়েছিলাম । 'ভাল আছি' বলার জন্য মনকে খুব বেশি বীরত্ব দেখাতে হত না । খুব ভাল না হলেও চলছিল, মানিয়ে চলেছি । কিন্তু এখন ?
কোথায় যেন এসে থেমে গেছে । সামনে চলার অনেক পথ কিন্তু কোনটারই যেন 'শেষ নেই' । তাই ভাল থাকা দেখানোর অভিনয়টা নিছক অভিশাপ । যেটা বলছিলাম, আসলেই শেষ নেই কোনকিছুর । পথের শেষটায় কি অপেক্ষা করছে তা তো আমিও জানি না । আর আজ খারাপ আছি জন্য কাল যে ভাল থাকব এটা বলার সাহসটাই হারিয়ে ফেলেছি ভয়ে ।
ভবিষ্যতের ভয় । প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে এটা হতে হবে, ওটা হতে হবে, একটা লক্ষ্য নিয়ে বাঁচে । কিন্তু ফিক্সড গোল না থাকা মানুষরা ঝড়ের বয়ে চলা বাতাসের মত, কোন দিকে যে বয়ে যাবে আর কোথায় গিয়ে ঠেকবে, কেউ জানে না । এদের জীবনগুলো কোন একটা চৌতাস্তার চোরাবালিতে আটকে যায়, অপেক্ষায় থাকে, কখন আবার জোয়ার তাকে ভাসিয়ে নিয়ে যাবে । কোন তীরেই বা সে বসত করবে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

