সংসার,ছোট্ট বেবী,চাকরি..সবকিছু সামলাতে সামলাতে ভুলেই গিয়েছিলাম যে আজ একটা বিশেষ দিন!আজ আমার জন্মদিন!
ল্যাব এ এসে ল্যাপটপ খুলে দেখি,ফেবুতে ৭৫ নটিফিকেশনস!!!!
তখনি মনে পড়ল,আররে!!!!!
দেখতে দেখতে ২৬টি বসন্ত পার করলাম...আল্লাহর রহমতে কোনো দিন বড় কোনো বিপদে পড়িনি,কোনো আপনজনকে অপঘাতে হারাইনি,কোনো দিন না খেয়ে থাকিনি!আল্লাহ অনেক ভালো রেখেছেন!ফেরেশতার মতন কিছু মানুষ কে পেয়েছি জীবনে চলার পথে যারা নিঃস্বার্থ ভাবে আমাদের জন্য উপকার করেছেন।
এক জীবনে এর থেকে বেশি চাওয়ার আর কি থাকে!
প্যাচাল বন্ধ!নেন এইবার কেক খান!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




