somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা কিভাবে লিখতে হয়

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চয়ই ভাবিতেছেন এ কোন যন্এনা নিয়া প্রতিদিন আমি হাজির হইতেছি???একে তো রোজার মাস চলিতেছে তাই গালিও দিতে পারিতেছেন না।তবুও আমার কিছুই করিবার নাই।নিরুপায় হইয়া কলম ধরিতে হইল। একজন বাঙালী হইয়া বাংলা সাহিত্য টিকাইয়া রাখাটা আমার জন্মগত অধিকার বলিয়া মনে করি।এই কবিতা বিমুখ জাতিকে জাতে তুলিতেই আমার এই আত্নত্যাগ(???)।


ভাবিতেছেন আমি তো কবিতার ক ও বুঝি না তথাপি কেনু আমারি এত তৎপরতা??? কেনু আমি রিকশা চালানো না শিখিয়া,দুটো ডাল-ভাতের জোগাড়ের চেষ্টা না করিয়া এই সব করিয়া বেড়াইতেছি?? উওরটা আমারও অজানা।এ বিষয়ে গবেষনার অবকাশ আছে বলিয়া মনে করি।


তবে কিভাবে কবিতা লিখিতে হয় তা এ জাতিকে শিখাইতে পারিব নাকি পারিব না এ বিষয় নিয়া কখনই আমি আতন্কিত হই নাই।কেননা এ দেশে যে ..যে বিষয়ের ক খও জানে না সেই সে বিষয়ের বড় মাতব্বরের নোবেল প্রাইজ পাইয়া থাকে।যে দেশে বিমান বন্দরের ঘড়ি চোর স্বরাষ্ট্রমন্এী হইতে পারে সে দেশে আমি কিভাবে কবিতা লিখিতে হয় তাহা শিখাইতে পারিব না???


গতকাল রাত্রিতে আমারি এক অনুজ সুধাইল কবিতা লেখা হৃদয়ের ব্যাপার….চেষ্টা করিয়া বিশেষ সুবিধে হয় না।আমি কহিলাম প্রাণপন চেষ্টা করিয়া পরীক্ষায় প্রথম না হওয়া গেলেও কবিতা অবশ্য লেখা যায়।তাছাড়া এখন তো ছন্দ ছাড়াই কবিতা হইতেছে।এ ফতোয়া তো সুনীল বাবুই দিয়াছে… আমাদের আর দোষ কি??


যা হোক আর কালক্ষেপন না করিয়া কাজের কথায় আসি।এ লেখাটি শুধুমাএ পুরুষ কবিদের জন্য প্রযোজ্য হইবেক।


প্রথমেই জানিয়া নেয়া উচিত আপনি প্রেম করেন কিনা??যদি করিয়া থাকেন তবে আপনার মুঠো ফোনটি হাতে তুলিয়া নিয়া ফোনবুক হইতে আপনার গার্লফ্রেন্ডের নম্বরে ডায়াল করুন এবং ব্রেক আপ করিয়া ফেলুন।হৃদয়বিদারক ও বিধ্বংসী কবিতা রচনার জন্য ইহা বাধ্যতামূলক।


স্বস্তার একটি উৎকট দুর্গন্ধযুক্ত পাঞ্জাবীর গায়ে আটিয়া একটি শান্তি নিকেতনী ব্যাগ কাঁধে ঝুলান।প্যান্ট পরিধান করিতে ভুলিবেন না।তারপর একটি মুড়ির টিনে চাপিয়া নূপুর মার্কেট অভিমুখে রওনা হোন।জি না জনাব…নূপুর কিনিতে নয়…কবিতার বই কিনিতে।

তারপর ৫০ টাকার শ্রাদ্ধ করিয়া রবীন্দ্রনাথের একটা কবিতার বই ফুটুকপি করিয়া পেলুন। ফুটুকপির জন্য জিয়া ভাইয়ের দোকানি উওম।জিয়া ভাই প্রথমত এসব বই ফুটুকপি করাইতে অস্বীকৃতি জানাইতে পারে কেননা উনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল বর্ষের বই এবং নোট ফুটুকপি করিয়া আমাদিগকে পরীক্ষার বৈতরনী পার করিয়া দিবার গুরুদায়িত্ব নিয়াছেন।তথাপি কেবল অনুনয়-বিনয় করিলেই উনার পাষাণ মন গলিতে পারে।যদি আপনি নারীকে দিয়া অনুরোধ করাতে সমর্থ হোন তবে ভাল সুবিধে পাইতে পারেন কিন্তু পুরুষ হইলে ঠাঁই তিন প্রহর দাড়াইয়া থাকিলেও আপনার নম্বর আসিতে আসিতে দাড়ি-মুচ পাকিয়া যাইতে পারে।


ফুটুকপি করিবার পর টাকা পরিশোধ করিতে ভুলিবেন না।কবিরা একটু ভুলো-মনেরি হয়।তথাপি আপনি ভুলিয়া গেলেও জিয়া ভাই ভুলিবে বলিয়া মুনে হয় না।বাকিয়া চাহিয়া জিয়া ভাইয়ের ধমক খাওয়া হতে বিরত থাকুন।


দাম পরিশোধ করিয়া বইয়ের পাতাগুলো উল্টাইতে আরম্ভ করুন।প্রথমত খুব কষ্ট হইলেও ধীরে ধীরে বুঝিতে পারিবেন যে কবিতা লিখণ এমন কোন কঠিন কম্ম নয়।রবীন্দ্রনাথের বই ফুটুকপি করিবার কারণ হইল লক্ষ্য করিলে দেখিবেন তামাম দুনিয়ার এমন কুনো বিষয় অবশিষ্ট নাই যাহাকে কেন্দ্র করিয়া উনি কবিতা লিখেন নাই।সুতরাং আপনার ৫০% কাজ সম্পন্ন হইয়াছে।বিষয় নির্বাচনের ঝক্কিটা কবিগুরু নিজেই সারিয়া ফেলিয়াছেন।


অনেক বিষয়ের মাঝে প্রেম নিয়া বিরহের কবিতা লিখাটা পৃথিবীর অন্যতম সহজ কাজসমূহের একটি বলিয়া আমি মনে করি।ঝটপট খাতা নিয়া তুমি নাই….আমি কোথায় মার্কা একটা কবিতা রচনা করিয়া ফেলুন।আলু,আন্ধার,আকাশের সবুজ,বাতাসের নীল,পুকুরের কচ্ছপ টাইপের উপমা দিতে ভুলিবেন না।মনে রাখিবেন যে বিষয়ে লিখিতেছেন সে বিষয়ে বিভিন্ন কঠিন ও দাতভাঙা শব্দ আত্নস্হ করিতে হইবেক।এজন্য বাংলা অভিধান ব্যবহার করা ফরজ।এক্ষেত্রে আপনি কুদ্দুস প্রকাশনীর “বিলকিস বাংলা অভিধানটির” আশ্রয় নিতে পারেন।কবিগুরু বাঁচিয়া থাকিলে তিনিও ইহা ব্যবহার করিতেন।কাগজ নিয়া ভাবিবেন না।চেষ্টা করিয়া যান।কথায় আছে ফালতু কাজের টাকা ভূতে যোগায়।



কবিতার নায়িকার নাম নির্বাচন অতীব গুরত্বপূর্ণ বিষয়।নীলাঞ্জণা,ধনাঞ্জনা,আঙুর বালা,কালা বিবি টাইপ ব্যবহার করিলে কবিতায় ভাব আসে।তবে ভূলেও অনামিকা নামটি ব্যবহার করিতে যাইবেন না।তাহলে মামলা কিংবা হামলার শিকার হইতে পারেন।এ নাম আমি পেটেন্ট করিয়াছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×