ভাবছি এবার এখানটাতেই থেকে যাব
তোর উর্বরা জমিতে আবাদ করব, ফসল ফলাব।
ভাবছি এবার এ পাড়াতে ঘর করব
তুই আর আমিতে, রসেলা মাখা-মাখিতে
এক-দুই-তিন করে-সারাদিন-মাস,
বছরের পর বছর কাটাব।
ভাবছি এবার তোকে ছেড়ে কোত্থাও যাব না
তুই তোর জমির দখল দিবিনে !
তা বললে তো আর আমি মানছিনে
আমি এবার-এখানটাতেই থেকে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


