somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

তিনি

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ভাই অনেক আন্তরিক। দীর্ঘদিন ধরেই তার সাথে পরিচয়। প্রায় সময় আসেন তিনি আমার অফিসে। গল্প করেন। বেশ আন্তরিকতাও দেখান। তিনি আসলেই আমাকে বলবেন ‘ভাই আপনি আমার ছোট ভাইয়ের মতো। এতো ভাবেন ক্যান? মনে ফুর্তি রাইখা কাম কইরা জান। এই ভাই আপনের পাশে আছে। যহন যা লাগব আমারে কইবেন, আমার সহযোগিতা সবসময়ই পাইবেন’।
ভালো লাগে মানুষটার আন্তরিকতা। হতাশার মধ্যেও তার আন্তরিকতা আমাকে সাহসি করে। তিনি প্রায় সময় আমাকে অনেক কিছুরই অফার করেন। এই যেমন, চাইনিজ খেতে যাওয়া, বিশেষ দিনে ড্রিংক করা। এমন আরও অনেক কিছু। কিন্তু আমিই তাকে সময় দিতে পারি না। আসলে সময় দিতে পারি না তা নয়, ইচ্ছে হয় না।
ক’দিন ধরেই হাতের অবস্থাটা ভালো যাচ্ছে না। টাকা পয়সার খুউব টানাটানি যাচ্ছে। হতাশারা বেশ ঝেকে বসছে। কারো কাছ থেকে যে ধার চাইব,খারাপ সময়টা পার করব। তা আর পারছি না। আসলে কারো কাছে ধার চাইতে পারি না। এটা আমার অনেক পুরনো অব্যাশ। সবার দ্বারা সব কিছু হয় না।
গতকাল রাতে শোবার সময় ভাবছিলাম, কারো কাছে ধার কিছু টাকা চেয়ে নেই। কিন্তু কার কাছে চাইব ? চাইলে যদি না পাই ? সে ত অনেক লজ্জার। এমনটা ভাবলাম অনেকক্ষন। এরপরই মনে হলে সেই ভদ্রলোকটির কথা। তিনি আমার প্রতি যে আন্তরিক সে ক্ষেত্রে একমাত্র তার কাছেই চাওয়া যেতে পারে। কিন্তু এটা ভাবতেই লজ্জা হচ্ছিল। কি না কি মনে করেন তিনি।
আজ আর উপায় নেই। আমার কিছু টাকার খুবই দরকার। তাই ঘুম থেকে উঠে প্রথম মনে করলাম সেই ভদ্রলোকটিকে। তিনি ব্যবসায়ী মানুষ। তার কাছে সবসময়ই টাকা থাকে। ২০/৫০হাজার টাকা তার কাছে চাইলেই পাওয়া যেতে পারে।
সেলফোনটা উঠিয়ে কিছুটা সংকোচে ভদ্রলোকটির নাম্বারে ডায়ল করলাম। সেই আগেকার মতোই আন্তরিকতায় তিনি বললেন, ‘আরে ভাই কি সৌভাইগ্য। ভাই, কন ক্যামন আছেন? কি খবর’? এমন এক নিঃশ্বাসে তিনি আরও অনেকগুলো কথা বললেন। আমি আমতা আমতা করে বললাম ‘ভাই আপনার সাথে একটু কথা ছিল’।
‘হা ভাই, কন কন, কি কইবেন’।
‘না মানে আপনার সাথে দেখা করে বললে ভালো হতো’।
‘তাইলে ভাই চইলা আসেন, আমি বাসায়ই আছি’।
‘তাহলে বেশ, আজ শুক্রবার নামাজ শেষ করে আসি’?
‘হ তাইলে ভালাই অয়, দুই ভাইয়ে বইসা আড্ডা দেওন যাইব’।
নামাজ শেষ করে আমি গেলাম সেই ভদ্রলোকের বাড়ি। কিছুটা সংকোচ বুকে। আমাকে দেখে তিনি আন্তরিকতার সাথেই তার পাশে বসালেন। মুখে আবারও সেই আন্তরিকতার ফুলঝুড়ি। ভালো লাগছে, মনে হচ্ছে আমার এই সময়টাতে তিনিই আমাকে সাহয্য করতে পারবেন,করবেন।
অনেকক্ষণ ধরে তিনিই বলে যাচ্ছেন। আমি তেমন কিছুই আর বলার সুযোগ পাচ্ছি না। এরমধ্যে তার এক লোক এসে তাকে ২টি ১হাজার টাকার নোটের বন্ডিল দিয়ে গেলেন। তার স্ত্রী-মেয়েও বের হলেন মার্কেটের উদ্দেশ্যে। কিন্তু আমি এখনও তাকে বলতে পারছি না আমি কেন এসেছি। আসলে তা নয়, তিনিই আমাকে বলার সুযোগ দিচ্ছেন না।
অনেকক্ষণ পর তিনি বললেন, ‘কি জানি ভাই কইবেন কইছিলেন’?
যাক, আমি সুযোগ পেলাম। এখন বলা যেতে পারে। আমতা আমতা করে এই সুযোগে তাকে বললাম ‘আসলে ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আসা’।
তিনি আবার শুরু করলেন। ‘আরে বিপদ। আমি থাকতে আপনের কিয়ের বিপদ’? এই বলে আবার কিছুক্ষণ তিনি বকবক করলেন। এরপর বলতে পারলাম তার কাছে ‘আমার ৫০হাজার টাকা খুব দরকার। মাসেকখানিক পর ফেরৎ দিয়ে দিব’।
কথা শুনে তিনি চুপসে গেলেন। হাতে সেল ফোনটা তুলে নিলেন। এরপর তিনি কার সাথে যেন বলছিলেন, ‘আরে ভাই এমন করেন কে, কইছি ত আইজই আপনেরে টেকা দিমু। আইজ না দিলে আপনে যা খুশি কইরেন’।
এরপর তিনি বিষন্ন মনে আমার দিকে ফিরলেন। বললেন, ‘ভাই এমন সময় আপনে আমার কাছে আইলেন, খুউব সমস্যার মধ্যে। আমার অনেক খারাপ লাগতাছে। আপনার বিপদে পাশে দাঁড়াইতে পারতাছি না। অন্য কোনখান থেকে লন,আমি পড়ে দিমুনে’।
‘না না, তা লাগবে না’ আচ্ছা ভাই আজ তাহলে উঠি’। বের হলাম তার বাসা থেকে। আসলে তিনি চাইলে আমাকে দিতে পারতেন। তিনি আমার সামনে পাওনাদারের সাথে কথাকাটাকাটির নাটক করেছেন। তা বেশ বুঝতে পেরেছি। কেন না, ওই সময় তিনি কারো সাথেই কথা বলছিলেন না। আমার সামনে নাটক করছিলেন। তার ওই নাটকটা কাচা ছিল। লাইনের ও-প্রান্তে কেউ না থাকায় তার কানের কাছে থাকা মোবাইলটায় বেশ শব্দ করেই রিংটোন বেজে উঠে। আমি বুঝে-ও না বুঝার ভান করি। আসলে আমাকে ধার দেয়ার ইচ্ছেটা তার ছিল না। তাই সে ওই নাটক করলেন। তার আন্তরিকতা সত্যিই মুখে মুখেই ছিল। অন্তরে না। তা বুঝতে পারলাম।
আমি রাস্তার ফুটপাত ধরে হাটছি আর ভাবছিলাম। ‘আচ্ছা মানষ কেন এমন হয়? মুখে এক আর অন্তরে তাদের আরেক?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×