somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

আমার প্রিয় জবার মতো মেয়ে

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে ছিলাম। একটু আগেই ফিরলাম। মনটা বড্ড টানছিল জবার সাথে কথা বলব। জবা মনে হয় আমার অপেক্ষাই করছে। ও আমাকে প্রচন্ড ভালোবাসে। হয় তো আমি ওর মতো করে ওকে ভালোবাসতে এখনও পারিনি। তবে জবার ভাবনার পুরোটা সত্ত্ব জুড়েই আমি,তা আমি বুঝতে পারি। একমাত্র জবাই কাঁদে আমার কষ্টের কথা শুনে।
সামনে এগিয়ে যেতে আমাকে পাশে থেকে উৎসাহ উদ্দিপনা দিচ্ছে। ওর অনুপ্রেরণাতেই আমার পথ চলা। তবে জবা আমাকে লিখতে সবচে বেশী উৎসাহিত করে। ওর বিশ্বাস, আমি নাকি একদিন অনেক ভালো করবো, নাম করবো। আজকের এইদিনটা নাকি আমার থাকবে না,উবে যাবে। আমি একদিন ঘুড়ে দাঁড়াতে পারব, তা আমি বিশ্বাস না করলেও জবা ঠিক করে। আমার চেয়ে ওর আত্মবিশ্বাসটা আনেক অনেক বেশী। সে বেশ আত্মবিশ্বাসী।
আমার লেখালেখিটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। প্রায় ৬/৭ বছর হবে। কিন্তু এখন আবার লিখছি। লিখার চেষ্টা করে যাচ্ছি। তবে এর পিছনে জবার কৃতৃত্বটাই বেশী।
জবার সাথে আমার কখনোই দেখা হয়নি। ফেইসবুকেই ওর সাথে আমার পরিচয়। ফেইসবুকে আমি ওর কবিতা পড়তাম। আসলে ওর কবিতা পড়েই আমার আবার লিখতে ইচ্ছে করে। দু’একটি লিখা আমি লিখছি। সেখানে জবা লাইক,কমেন্ট করছে। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ও আমাকে বন্ধু হিসেবে গ্রহন করে। এরপর থেকেই আমাদের পরিচয়। প্রথমে আমরা বন্ধু। এরপর কখন যে নিজের অজান্তেই আমাদের বন্ধুত্বটা ভালোবাসায় গড়াল (!) বুঝতে পারলাম না।
জবা যদিও ওর নাম নয় তারপরও আমি ওকে জবা বলেই ডাকি। আর ও আমার নাম দিয়েছে কৃষ্ণচুড়া। আমি ওর কৃষ্ণচুড়া। আমরা একজন আরেকজনকে তুই বলেই সম্বধোন করি। ফেইসবুকে যতোটা সময় থাকি ততোটা সময় জুড়েই জবা আর আমি ভিষণ আড্ডা দেই।
আজ হঠাৎ করেই জবা আমার উপর রেগে গেল! কিন্তু ওর এই রাগটা কেন ? আমি বুঝতে পারলাম না। এমনিতে আজ ক’দিন ধরেই বেশ হতাশার মধ্যে আছি এর মধ্যে জবা এভাবে রেগে যাওয়াতে চোখ ভরে গেলো জলে। কিছুক্ষন শ্রাবন ধারার মতো করেই দু’চোখ দিয়ে পানি ঝরল।
আমি কিছুটা অবাক হচ্ছি। যেই আমি কখনো কারোর জন্য কাদি না। সেই আমি আজ কোন নারীর জন্য এভাবে কাঁদলাম। একট একটু করে বুঝতে পারলাম, জবা আমার মনের কতোটা জায়গা জুড়ে আছে। কিন্তু হঠাৎ করে এই অভিমানটা কেন, কেন আমার উপর রেগে যাওয়া?
ছোটবেলা থেকেই আমি একটু অপদার্থ গোছের। সবাই আমাকে অপদার্থই বলে। কেউ আমাকে অপদার্থ বললে আমার ভীষন মন খারাপ হত। তবে এখন আমি বুঝতে পারি, সত্যি আমি একজন অপদার্থ। আর এই অপদার্থ বলেই নিজের ভেতরের কথাগুলো খুলে বলতে পারি না। কেউ আমাকে বুঝতে পারে না। সবাই আমাকে ভুল বুঝে। আজও আমায় ভুল বুঝল আমার প্রিয় জবার মতো মেয়ে।
জবাকে প্রশ্ন করেছিলাম, ‘কি হয়েছে তোর? কেন এমন করছিস? জবা আমার কোন উত্তর দেয়নি। অনেকক্ষন পর বলল, ‘নাটক আমার ভালো লাগে না’।
তাহলে কি জবার মনে হচ্ছে আমি ওর সাথে নাটক করছি ! কিন্তু হঠাৎ এটা মনে করার কারনটা কি ওর ! আমি কারনাটা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হই।
জবা তুই কেন এমন করছিস? হতাশা ভরা এই জীবনটাতে কেন তুই কি কারনে এমন কষ্টের চোরাবালি ঢেলে দিচ্ছিস? সত্যি সত্যি বলছি আমি চোরাবালিতে হারিয়ে যাচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×