বাংলাদেশের অনেক কিছু নিয়েই আমি আশাবাদী কিন্তু ইদানিং অনেক কিছু দেখেই আমি নৈরাশ্যবাদী হওয়া ছাড়া গত্যান্তর নাই। এর মধ্যে একটা বিষয় হচ্ছে বর্তমান চাকুরীর বাজার। আমি জানি দেশের যে পরিস্থিতি তাতে নতুন চাকুরীর বাজার সম্প্রসারণ হচ্ছে না। কিন্তু এর মধ্যেও যে পরিমানের নিয়োগ হচ্ছে তাতে রেফারেন্স পাওয়ার অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
আরেকটি বিষয় যা আমার বোধগম্য নয়, অধিকাংশ কোম্পানীই এমন কিছু সংখ্যক লোকদের নিয়ে প্রতিযোগীতা করে যাদের অভ্যাসই হচ্ছে প্রতি কোম্পানীতে তিন থেকে ছয়মাস কাটিয়ে বেতন বাড়িয়ে নিয়ে অন্য কোম্পানীতে জয়েন করা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই লোকগুলোর মধ্যে পাচ বছরে পনেরোটা কম্পানী টপকানো ছাড়া কি আর কোন ক্যারিশমা আছে, যদি থাকেও তিন মাসে তারা ওই কোম্পানীকে কি দিতে পারে?
হিউম্যান রিসোর্স ডিপার্টম্যান্ট এর দায়িত্ব থাকে সঠিক কর্মী বাছাই, নিয়োগ ও লালন; এখন আমার প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টম্যান্ট কেন এমন নিয়োগ দেয় যাদেরকে লালন করতে পারবে না, বাজারে কি যোগ্য প্রার্থীর অভাব আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




