শূন্যতা কি ?
যখন হাজার লোকের মাঝে নিজেকে একা মনে হয়,
যখন সবার কথার মাঝে নিজের কিছু বলার থাকে না,
যখন গভীর রাতে বিশাল আকাশে একা চাঁদ,
আর ছোট ধরনীতে জাগা আমি একা।
এটা হয়তবা নিঃসঙ্গা
আবার হয়তবা একাকীত্ত।
জীবনে যখন সুখের কোন চিহ্ন থাকে না,
যখন বেদনা জীবনের একমাএ সঙ্গী হয়ে যায়,
তখন তাকে কি বলে?
ক্লান্তিতে ঘুমিয়ে যাবার পর
মাঝ রাতে কোন এক দুঃস্বপ্নে ভেঙ্গে যাওয়া ঘুমকে কি বলে?
আজ আর নিজেকে নিয়ে ভাবতে ভাল লাগে না,
আজ আর কোন ভবিষ্যতের স্বপ্ন দেখি না,
নিজের সব শক্তি আজ হারিয়ে ফেলেছি,
আমি আজ বর একা,
তাই মাঝে মাঝে নিজের আস্তিত্বটুকুও রাখতে ভয় হয়।
কলঙ্ক কি খুব ভয়ঙ্কর?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


