আজ আমি নিজেকে অন্য এক পরিচয়ে চিনি, যখন নিজের অজান্তে হারিয়ে যাই অজানায় তখন বুঝতে পারি কতটা সময় কেটে গেছে, আমি কতটা বদলে গেছি, কতটা অচেনা আজ আমি আমার কাছে থেকে, 'যখন সময়ের তিক্ততা অসহ্য করে দেয় বেঁচে থাকার মানে, যখন সব অতীত এক সাথে আমার রাতের ঘুম আর দিনের স্বপ্ন করে দেয় বিষন্ন, যখন এ সমাজের কিছু নিয়ম আমায় বাধ্য করে তোমায় ভুলতে', তখন আমি এ জীবনের মানে ভুলে যাই, ভুলে যাই আমি এখনও বেঁচে আছি। "তুমি বল এ জীবনের ক্ষুদ্র সময়ের দীর্ঘ পথে নাকি এমন অনেক মুহূর্ত আসে যা সকলের অনুকূলে থাকে না, তেমনি আমাদের জীবনেও এখন কিছু খারাপ সময় যাচ্ছে যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে।" আমি আমার এ জীবনে কখনো ভাল সময়ের দেখা পাই নি, মাঝে মাঝে কিছু সুখ ঘন কাল মেঘের আড়াল থেকে হয়ত একটু উঁকি দিয়ে আমায় দেখেছে কিন্তু কখনো তার আলোয় আমায় আলোকিত করে নি। আজ আমি বেঁচে আছি ঠিকই কিন্তু এ বাঁচার মানে আমি জানি না, কতদিন এভাবে নিজের এ মৃত মনকে নিয়ে এ পৃথিবী নামক মঞ্চে সবার সাথে অভিনয় করতে হবে জানি না। কিন্তু সবচেয়ে বড় সত্যি হল আজও আমাকে সে স্বপ্ন দেখায় এক স্বাধীন জীবনের, যে সময় কেউ আমাদের করবে না আলাদা, যে সময় আমরা হয়ে যাব দুই স্বত্তা বিশিষ্ট এক প্রাণ। "তাই আজও তোমার স্বপ্ন সত্যি করতে আমি সেই ভাল সময়ের অপেক্ষায় দিন কাটাতে পারি, জানি না, সে সময় আসবে কি না? তবে আজ তোমার জন্যে আমি সব কিছু করতে পারি।
চাঁদ আমি তোমায় অনেক ভালবাসি।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


