হালকা হালকা কিছু মিষ্টি হাওয়ায়,
এ মন আজ ভেসে চলে যায়,
ভালবাসার মৃদু চেতনায়
আজ এ মন শুধু তোমাকেই চায়।
অচীন পথে হেঁটে যেতে যখন আমি পা বাড়ায়
তখন শুধু তোমাকেই সাথী হিসেবে পেতে চাই,
নিঃসঙ্গ গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়
দুচোখে নানা স্বপ্নের জাল তোমারি কথায় খুঁজে পাই।
আমাকে একা ফেলে যখন দূরে চলে যাও
অদ্ভুত সব ভাবনা তখন আমাকে কাঁদায়,
কেন যে বোঝ না তুমি, এই আমায়
কতটা ভালবাসি আমি শুধু তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


