somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়

২৪ শে জুন, ২০০৯ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট ছেলেটি চিড়িয়াখানার অদ্ভুত জীবটির দিতে তাকিয়ে ছিলো। কি অদ্ভুত দেখতে। গোল গোল চোখ দিয়ে জীবটি ছেলেটির দিকে তাকাচ্ছে। একসময় জীবটি তার হাতদুটি দিয়ে ছেলেটিকে ছুয়ে দিতে চাইলো। কিন্তু ভাগ্যিস খাঁচাটি আর দর্শক সারির মাঝে নিরাপত্তার জন্য একটা ফাঁকা জায়গা আছে। না হলে হয়তো ভয়ঙ্কর জীবটি ছেলেটির কোন ক্ষতিই করে ফেলতো।ছেলেটি ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে তার বাবার হাতটি ধরলো।

বাবাটি মুচকি হাসলো। সপ্তাহান্তের ছুটিতে সে তার ছোট্ট ছেলেটিকে নিয়ে চিরিয়াখানায় এসেছে। নানা রকম জীব আছে নতুন চালু করা এই চিরিয়াখানাটিতে। অন্যসব চিড়িয়াখানার মতো স্টাফ করা জীব না। একদম জলজ্যান্ত সব জীব। বেশীর ভাগই জিনেটিক মডিফিকেশন করে তৈরী করা। তবে কিছু সত্যিকারের জীবও রাখা হয়েছে এখানে। এই কিছু ক্ষন আগেও সে তার ছেলেটিকে একটা জলজ্যান্ত ম্যামথ দেখিয়ে আনলো। । ঐপাশের খাঁচায় একটা টারাইনোসরাস রেক্সও আছে। কিন্তু তার ছেলেটি সব কিছু রেখে এই জীবটির খাঁচার সামনে এসেই ভয় পেয়ে গেছে। অবশ্য হতেই পারে, তার ছেলেটি তার মতে সবচেয়ে স্মার্ট শিশুদের মধ্যে একজন। অবশ্য সব বাবাই ভাবে যে তার বাচ্চাটিই সবচেয়ে স্মার্ট।

বাবাটি ছেলেটিকে নিয়ে একটু এগিয়ে গেলো খাঁচার দিকে। শিশুদের শিক্ষা দেয়ার প্রথম ধাপ হলো তাকে ভয় পাওয়া থেকে সরিয়ে আনতে হবে। বুঝাতে হবে ভয় পাওয়ার কিছু নেই। তাহলেই সে কোন কিছু সম্পর্কে জানতে আগ্রহী হবে।

ছোট্ট ছেলেটি খাঁচার কাছে আসতে চাইছিলো না। মনে হয় ভালোই ভয় পেয়েছে। বাবাটি ছেলিটিকে প্রায় টেনে খাঁচার কাছে নিয়ে এলো। ছোট খাটো একটা জীব। দেখে তেমন বিপদজনক কিছু মনে হচ্ছে না।খাঁচার সামনে জীবটি সম্পর্কে বিবরণ দেয়া আছে। ম্যামাল শ্রেনীর জীব। মানে এরা বাচ্চা দেয় আর সেই বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। শারীরীক ভাবে খুবই দুর্বল প্রজাতীর প্রাণী। আত্মরক্ষার জন্য এর তেমন কোন প্রকৃতিক অস্ত্র নেই। যেমন বড় দাঁত বা তীক্ষ্ম নখ। বাবাটি ছেলিটিকে বোঝালো, এটা খুবই নিরীহ প্রাণী। ভয় পাওয়ার কিছুই নেই। প্রাণীটি আজ থেকে আট হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বাবাটি বাকি বর্ণনাটুকু পড়ে শোনাতে লাগলো তার ছোট্ট বাচ্চাটিকে।

প্রাণীটি পৃথিবীতে বিকশিত প্রাণগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ছিলো। সারা পৃথিবী জুড়ে একসময় এদের আধিপত্য ছিলো। এমনকি আজকে পৃথিবী জুড়ে রাজত্ম করা রোবট শ্রেণীর উদ্ভবও হয় এদেরই হাতে। কিন্তু এক পর্যায়ে প্রাণী গুলো পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে নিজেরা নিজেদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে একসময় নিজেরাই নিজেদের হাতে নিশ্চিহ্ন হয়ে যায়। কি ভয়ানক প্রাণী। ভেবেই বাবাটি শিউরে উঠে। ছোট্ট ছেলেটিও আবার ভয় পায়। বাবাটি তার ছোট্ট ছেলেটির কপোট্রনের পেছনে লাগানো ইমোশনের নবটি ঘুরিয়ে ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এমন ভয়াবহ জীব সম্পর্কে ভয় পাওয়াই উচিত। যারা নিজেরাই নিজেদের বিলুপ্ত করে ফেলে। কি ভয়ানক জীব।

খাঁচার ভেতরে থাকা মানুষটি অবাক হয়ে দেখে বাবা রোবট টি তার ছোট্ট বাচ্চা রোবটটিকে নিয়ে আতঙ্কে পালাচ্ছে। যদিও সে তাদের কোন ক্ষতিই করার চেষ্টা করেনি।
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×