এক সময় কেটেছে প্রচণ্ড ব্যস্ততায় । কাজ আর কাজ ।
তখন মনেই হয়নি কাজ ছাড়াও করার মত অনেক কিছু আছে ।
সে সময় তখন ভাল করে কম্পিউটারের প্রচলন হয়নি ।
বড় রপ্তানীমূখী এক প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজ করতাম বলে সারাসময় কষ্টিং নিয়ে ব্যস্ত থাকতে হতো ।এ ছাড়া ইনভয়েস, কণ্টাক, স্টক, ব্যাংকিং আরো অনেক কিছু । এদিক ওদিক হওয়ার সুযোগ নেই । ভূল হলে আবার নতুন করে । আজকাল সুবিধা অনেক ।প্রগ্রামিং করা আছে, ডাটা দাও রেজাল্ট পাও ।তাই অবসর অনেক । আজ তরুন দের দেখা যায়, কাজের ফাকেফাকে ফেসবুক , ব্লগ বা অন্য কিছু খুলে বসে আছে ।
বয়েসের কারণে বা অগ্রজ হবার কারণে বা সিনিয়ারিটির কারণে হাতে কলমে খুব বেশী কাজ করতে হয়না। জুনিয়র সহকর্মীরা সব করে । তাই ফেলে আসা দিন গুলোর মত অত ব্যস্ততা নেই ।চাপ ও নেই, দায়িত্ব আছে ।
ফাঁকে একটু ব্লগে আসা । কিছু জানা আর কিছু জানানো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



