হৃদয়বিদারক ঘটনা ঘটছে চারপাশে
তার কিছুই বুঝি না; ডাক্তার বলেন, আমি হৃদয়হীন।
হঠাৎ রাতে বুকের বামপাশটায় ব্যাথায় টনটন
আমি বলি, ডাক্তার এটি কিসের ব্যথা?
ডাক্তার বলেন, অম্ল হবে হয়তো! ভাবি সে-ই ভালো!
আবার ব্যথা, অসহ্য যন্ত্রণা, কপাল ঘামে, শরীর ভেজে
আবার বলি, ডাক্তার ভেতরে কিন্তু ভাঙচূর চলছে
ডাক্তার বলেন, ভয় নেই হৃদয়বিদারক কিছু ঘটবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


