সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৫
বধূব্যাধি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিমেন্টে খোদাই করে বাবা বাড়িটির নাম রেখেছিলেন রমিছা মঞ্জিল। বাড়িটির যখন পূর্ণ যৌবন; আমরা তখন কৈশোর ছুঁয়েছি কেবল- খোঁচিত আধিপত্যের অবাক বিষ্ময়ে! বাবা ছিলেন স্কুল শিক আর রমিছা ছিলেন তার মা- আমাদের প্রিয় দাদীমা। খুব শান্তশিষ্ঠ মানুষটি আমার হারিয়ে যাওয়া গুপ্তনাম খোকন ধরে ডাকতেন প্রায়শ। অসুস্থ রাতের বিষন্নতা ভেঙে তিনিই গড়তেন সকালের আনন্দ। তিনিই দেখাতেন ভোরের পাখির রঙিন পালক, শোনাতেন প্রথম সকালের রোদেলা গল্প। বাবার চোখ এড়িয়ে দু এক মুঠি ভাত দিতেন তরল সাগুর ফাঁকে ফাঁকে। খুব যে ভালোবেসেছিলাম তাকে তা-ও নয়; ছিলাম না অকৃপণ তার বার্ধক্যেসেবায়; তবু দাদীমার হাত ছিল- সারাণ; আমাদের দোলনায়, চোখ ছিল রাতের ঘুমে; এমনই আমাদের দাদীমা- রমিছা খাতুন কিংবা আলেয়া খানম। যাদের শ্রবণ আজ অনায়াসে প্রবেশ করছে দিদা; আধুনিক সম্মোহন- শহুরের ধূসর ঠোটের বাঁকানো উচ্চারণে। আমাদের সিগারেটফোকা কালছে ঠোঁট আর ঘনঘোর লিপিস্টিক মিশ্রিত অধরের ভেতর থেকে ফসকে যাচ্ছে দাদীমার মুগ্ধ অতীত - যেন মাটির আঁচল থেকে খসেপড়া আচলমগ্ন অনুভূতি। আমাদের মায়েরা দাদী হচ্ছে ঠিকই তবে শাদা শুভ্রতায় নয়; আমাদের মেয়েরা মা হচ্ছে সহজেই; তবে যন্ত্রণাহীন কাটাকাটির উৎসবে। এরই মধ্যে রমিছার র খসে যায়- মিছা দাঁড়িযে যায় বুক উঁচিয়ে; তাকে পুনস্থাপনের ঋদ্ধ কারিগর নেই কোথাও। বাবার বানানো বাড়িতে বাবা নেই; আমরা আছি- থাকা না থাকার মাঝখানে। র খসে মিছা মঞ্জিলের আত্মায় ইটকাঠের ফাঁকে ফাঁকে সবুজ শূন্যতার ভিষণ আধিপত্য। তার সাথে স্বৈচ্ছাচার হৃদস্পন্দনে অস্বাভাবিক আচরণ করছে রাতের দেবযানী, ব্যাধির বধূ ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।