বসেই বলেছি সালাম জানাও তোমাদের ঘরে ঘরে বুনে দেবো জীবনের মেহগনি
নিভূ নিভূ শান্তির আলোয় ঘুমাবে; জাগাবো, ঝর্ণার নিচে আনন্দে দাঁড়বো আমিও।
বলেছি ফিরবো না, ফিরবো না, ফিরবো না কখনও ফিরতি ট্রেনে; পিতার সাকিনে
সেদিন এ রাজশহর জাপটে ধরেছে- পরিচয় নিবন্ধনে বদলে দিয়েছে জন্মনিবন্ধন
এ শহর দেখিয়েছে রমনীর ফর্সা শরীর, দোতল-আকাশ, নিয়ন বাতির আলোছায়া
গভীর রাতের সংসদ এভিনি্যুয়ের প্রতি ইঞ্চি সাজিয়ে দিয়েছে ঘনঘোর লিপিস্টিক
চন্দ্রিমা উদ্যানের সবুজ ঘাসের আদরছোঁয়ানো প্রেমে কম্পমান বাদামীয় কুটকাট।
সে আগমনের সুবর্ণ প্রহরে মিছিল ছিল- গণতান্ত্রিক ওমলেটের ঝাঁজালো মিছিল
যেখানে মিশেছি, হেঁটেছি কন্ঠ মেলাতে চেয়ে- মিলেছে কতটুকু বুঝিনি তার কিছু
দৈনিকে হাজিরা; কবিতাপ্রহরে যার বাহু আর স্বপ্নপ্রকাশ ঘিরে ছন্দপতনের সঙ্গম
বটমূল, বইমেলা, শাহবাগ- জানা-অজানা ঘাত-প্রতিঘাতে পাওয়া ডায়েরীচুমুক
তবে আমি ফিরবো কেন? এত নিগূঢ় শিকড় গজিয়েছে যার, রাজ্যবিধির গভীরে
চোখের ওপরে চুফ্রেম- মূল্যস্ফীতির জোড়া দৃষ্টির বিপরীতে প্রবৃদ্ধির হাতছানি
লিভার, ফুসফুসতন্ত্রে নামী দামী ত; কিডনিও জোড়া পাথরে ভারী ঝিকমকে!
তবে আমি কেন ফিরবো রানীর সদর দরজা ভেঙে, এত বেশি রাজরোগ যার।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


