ফুল ও পাখির সাজানো মৃত্যুর পথভেঙে তুমি ফিরে এসো সুন্দর
প্রজাপতি বিকেলে রক্তের উৎসবে বাজাও হে সুন্দর জীবনের গান।
সুন্দর তুমি ফিরে এসো বন্ধ্যা নদীর বুকে জাগাতে ঢেউয়ের দুচোখ
তুমি ফিরে এসো সুন্দর ভোরের জানালায় দেবদারু আলো হাতে
অতৃপ্ত রাতের পাহাড় ভেজাতে তুমি মিশে যাও ঝর্নার আতপজলে
সুন্দর তুমি ফিরে এসো অন্ধগলির সেই নারীটির অভিশপ্ত বারোমাসে
ভাসিয়ে দাও শ্রাবণের জলে আত্মার কারাবাস কান্তির দাহ রাতে
সুন্দর তুমি ফিরে এসো ফিরে এসো মাছরাঙার ঠোঁটে পাখির সাহসে
সুন্দর তুমি পাখা মেলে দাও জোছনা কাঁপানো মেঘের স¤প্রদায়ে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


