somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা তুমি মোর স্মৃতরি পাতা

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র। বাবা আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি বড় হয়ে কি হতে চাও, বাবা? আমি উত্তরে সেদিন বলেছিলাম, "বাবা, আমি চিরকাল বাঁচতে চাই, আমি যেন কখনো না মরি। এর জন্য আমাকে কি করতে হবে সেটা বলুন।"
বাবা বলেছিলেন, "তুমি ভালকরে পড়, বাবা। যখন ভালকরে পড়াশুনা করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। কিভাবে, কোথায়, কেমন করে বেঁচে থাকা যায়? এর জন্য তোমায় বেশি বেশি করে পড়তে হবে।"
বাবা আমাকে যে শিক্ষা দিয়েছেন, তা পৃথিবীর কোন সন্তান পেয়েছে কি'না তা আমার কাছে সন্দেহ জনক। সন্তানকে না মেরে অনুশাসন আর বিবেক বিবেচনার দ্বারা কেবল বুঝিয়ে একটা শিশুকে অপরাধ করা থেকে দূরে রাখা যায়, তা মনেহয় আমার বাবার চেয়ে অন্য কেউই এ বিষয়ে এত ভাল জানতেন না। তিনি আমার বাবা, আমার শিক্ষক, আমার কাছে একজন অনুসরণীয়।
আমার বাবা অন্য দশ জন বাবাবার মত নয়। তিনি চাষাভুষা মানুষ ছিলেন, খেতে খামারে কাজ করতেন। এরপরেও তিনি আমাকে অনেক সময় দিতেন। যা অন্যান্য শিশুরা এখনও পায়না। এত কিছু শিখিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়।
মানুষকে যে সংগ্রাম করে বাঁচতে হয়, এটা তিনিই প্রথম শিখিয়েছেন। মানুষ যেমন সৃষ্টির শ্রেষ্ট, তেমনি ভয়ানক রুঢ় জীবের মধ্যেও একটা। এটা তাঁরি শেখানো। তিনি বলতেন মানুষ ধর্মকে মন্যকরে। কিন্তু ধর্মের চেয়েও বড় কিছু আছে। তাকে বিশ্বাস বলে। কেননা সমগ্র বিশ্ব ব্রক্ষ্মান্ড কেবল মাত্র এই বিশ্বাসের উপরেই চলছে।
আমি বাবাকে ঠিক বুঝতে পাড়তাম না। বাবা আমাকে অনেক বোঝাতেন। তিনি কখনই আমাকে মারেন নি। অংক করার পরে কি ফলাফল হতে পারে তিনি আমাকে আগেই হিসাব করে দিতেন। তিনি আমাকে বাংলা আর গনিত খুবই ভালকরে বোঝাতেন। তাঁর কারনেই আমি শিক্ষায় এত আনন্দ খুঁজে পেয়েছিলাম যে, আমি প্রথম-দ্বিতীয় শ্রেণীর বাংলা বই দিনে দু'তিন বার শেষ করতাম।
আমার কারনে কোনো খারাপ কিছু হলে তিনি কখনও রাগতেন না। ধৈর্য সহকারে বোঝাতেন। আমি কেন এটা করেছিলাম, এটার ফলাফল কি হতে পারে।
কিন্তু আজ আর আমার বাবা নেই, গত ১৫ মে ২০১৭ ইং সোমবার পরলোক গত হয়েছেন। ফোনে আমাকে বাবা একটা কথাই প্রায় বলতো, "তুমি এখন স্বাধীন, তবে স্বাধীনতার অপব্যবহার করনা। তাহলে তুমি একা ধ্বংস হবে না, তোমার শুভাকাঙ্খী সহ গোটা সমাজ ধ্বংস হবে।............নিজের খেয়াল রেখ, বেশি রাত জেগো না। রাত্রীতে বাইরে বেড় হইও না। কাউকে আঘাত করনা, অন্যের আঘাত সহ্যকরিও। আত্ম অহংকার করনা। আরো........ ইত্যাদি, ইত্যাদি।"
কিন্তু আজ একথা গুলো খুব বেশি মনেপড়ে। স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। তখন অশ্রু ফোটা ফোটা পড়তে থাকে। এযেন ক্ষত বিক্ষত হৃদয়ের গভীর থেকে আসা পিতা হাড়া সন্তানের হাহাকার শূণ্যতা।
(সংক্ষেপিত)
"বাবা দিবস" উপলক্ষ্যে সকল সন্তানের পক্ষ থেকে
সকল পিতার প্রতি উৎসর্গ।

১৮/০৬/১৭ ইং (টাঙ্গাইল)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×