স্পর্শের ও কি গন্ধ থাকে অথবা রংধনুর মত রঙ?
মতিভ্রম হলো বুঝি আবার; বলছো কি এসব?
শেষ বিকেলের আলোর মত তোমার স্নিগ্ধ স্পর্শের রঙ
মনটা মুছতে পারছে না কিছুতেই।
তোমার গায়ের মিস্টি গন্ধটাও যেন লেগে আছে এখন ওষ্ঠ-অধরে।
এ যদি নয় তোমায় ছোঁয়ার আবেশ, বলবো কি আর একে?
পাগল তুমি, তাই আমায় বেড়াও খুঁজে অযথাই।
পাগল-ই তো, নইলে
বাসের জানালায় আমার সাথে ছুটে চলা চাঁদের মতো কি তোমায় খুঁজে ফিরি?
পাশের আধবুড়ো লোকটাকে মুছে ফেলে, কল্পনায় তোমার মুরতি গড়ি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


