আমি প্রথম যেদিন ভালবাসতে শিখি
সেদিন থেকেই আমি ভালবেসেছি কবিতাকে।
কবিতা এখনও আমার হৃদয় অলিন্দে ক্ষুব্ধ জলপ্রপাত হয়ে ঝড়ে
সুউচ্চ পাহাড় চূড়ায় মৌসুমি বৃষ্টি কিংবা শীতের সকালে প্রথম সূর্য কিরণের মত,
আমাকে এখনও শিহরিত করে কবিতা।
কবিতার পর আমি ভালবাসতে শিখলাম দেশকে।
স্বপ্ন ছিল একদিন দেশের জন্য বীর সেনানী হবো,
শত্রুর বক্ষ বিদীর্ণ করে পাবো বিজয়ের আরাধ্য আস্বাদ।
দেশকে নিয়ে তখন সত্যি অনেক স্বপ্ন ছিল আমার।
ধীরে ধীরে কেটে গেল অজস্র মুহূর্ত,
সহোদর স্নেহে ভালবাসার পাশে এসে বসলো বেদনা।
তারপর,
তারপর তো শুধু ভুলেরই গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


