আমাদের চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন, শুভাকাংখী থেকে শুরু করে সমাজের সব মোড়লদের সাথে থেকে অনেক সময় আমরা যন্ত্রের মত চলতে থাকি। আমাদের দৈনন্দিন কাজের ব্যাপারে আত্মজিজ্ঞাসা করিনা।
আমাদের মধ্যে যারা মুসলিম, তারা কি চিন্তা করি, আমরা আসলে কে? কি আমাদের উতস? কোথেকে এই মুসলমানের উদ্ভব? কারাই বা মুসলিম?
অধিকাংশ ক্ষেত্রে আমরা 'চাবি মারা মেশিনের' মত কাজ করে যাই, এ্যাড দেখে ল্যাপটপ কিনি, বন্ধুদের দেখাদেখি সিগারেট-মদ খাওয়ার অভ্যাস করি, অন্যদের দেখাদেখি ফেইড জিন্স পরি। সমাজের ডিমান্ড অনুযায়ী ভালো পড়াশোনা করে স্কলারশিপ-ইউএস/ইউকে এর জন্য আবেদন করি। যারা আরেকটু বয়স্ক, তারা বিডিজবস এ রিজিউমি ড্রপ করেন।
আমরা কমই ভাবি কেন এগুলো করছি। এগুলো যেন 'আমরা' করছি, আমার একান্ত মন কমই এর সাথে আছে।
আমরা যদি চিন্তা করি, কেবলমাত্র মানুষ হিসেবে কে আমার স্রষ্টা? 'তোমরা কি ভেবেছ একটি শুক্রানুকে কে প্রাপ্তবয়স্ক মানুষে পরিনত করে?' 'একটি বীজ থেকে গাছ উতপন্ন কি তোমরা কর নাকি আমি করি'--আল-কুরআন। মানুষ হিসেবে পৃথিবীতে আমাদের আসা তাই শুধু প্রতিষ্ঠিত হওয়া আর স্ট্যাটাস পাওয়ার চেষ্টা নয়, এর পেছনে আছে এক স্রষ্টার ইচ্ছা এবং তার খেয়ালী সর্বশক্তিশালী অনিবার্য পরিনতি।
এসব চিন্তাই আমাদের কখনও কখনও নিয়ে যায় সিরাতুল মুস্তাকিমের দিকে। আল্লাহ তায়া'লা বলেছেন, যে হেদায়েত পেতে চায়, সঠিক পথ খোজে, তাকে তিনি হেদায়েত করেন।
এই হেদায়েত পাওয়ার খায়েশ নিয়ে কুরআন ও হাদিস পড়ুন (পাশাপাশি অন্য বইও পড়তে পারেন), সত্য ও সুন্দরের পথে ধাবিত করুন আপনার জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


