বাংলা সাহিেত্যর অমর কিংবদন্তী মীর মশাররফ হোসেন
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পর প্রথম বাংলা বই হাতে পেলাম । সবসময় একটা অভ্যাস ছিল ক্লাস শুরুর আগে বাংলা বইয়ের গল্প পড়া। এজন্য বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রথম যে বইটি পড়েছিলাম তা হল “অপূর্ব ক্ষমা”। গল্পটি শেষ করার পর চোখে জল এসেছিল। আসলেই কিভাবে ফুটে তোলা হয়েছিল ইমাম হাসানের মৃত্যুর ঘটনা। এই গল্পটিই শেষ নয়। কারবালার বিষাদঘন কাহিনী নিয়ে রচিত ‘বিষাদ সিন্ধু’ যার প্রতিটি ঘটনা হৃদয় কারে। আর এই বিখ্যাত গ্রন্থের লেখক মীর মশাররফ হোসেন। বাংলা সাহিেত্যর প্রথম মুসলিম সাহিত্যিক উপন্যাসিক তিনি। কুষ্টিয়া জেলার কুমারখালি থানার লাহিনীপাড়া গ্রামে ১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই সাহিত্যিকের জন্ম। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন একজন বাঙ্গালী জমিদার। সাহিত্তের নগরী কুষ্টিয়ার এক অমর কিংবদন্তী মীর মশাররফ হোসেন। বাংলা সাহিেত্য তার অবদান অনস্বীকার্য। তার লেখনীতে ফুটে উঠেছে সেই সময়ের প্রেক্ষাপটে জমিদারদের নির্যাতন কাহিনী। সাম্প্রদায়িক মনোভাবের বাইরে থেকে তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী মীর মশাররফ হোসেন রচনা উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ। তবে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিষাদ সিন্ধু। বাংলা সাহিেত্যর এই অমর সাহিত্যিকের ১৬৫ তম জন্মবার্ষিকী আগামীকাল (১৩ নভেম্বর)। জন্মদিনে আমরা সমগ্র বাঙ্গালী সমাজ স্মরণ করছি এই সাহিত্যিককে। তবে কুষ্টিয়ার লাহিনি পাড়ার এই সাহিত্যিককে নিয়ে আমরা কতটুকু জানি ? প্রতিবার বাড়িতে গেলেই যাওয়া হয় লাহিনি পাড়ায়। কিন্তু এখনও ভাবি আমরা নতুন প্রজন্মের কাছে কতটুকু তুলে ধরতে পেরেছি এই সাহিত্যিককে ও তার সৃষ্টিকে। হয়তোবা হয়েছে কিন্তু তা কি যথেষ্ট। তার ১৬৫ তম জন্মবার্ষিকীতে সবার আবেদন যেন এই সাহিত্যিক সহ বাংলার সকল সাহিত্যিককে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পূর্ণ বাবস্থা করা হয়। ফলে আমরা আরও বেশি জানতে পারবো এবং উৎসাহ পাবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন